সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, বকেয়া ২২০ রুপি
আন্তর্জাতিক ডেস্ক

বিক্ষোভ মঞ্চে রাহুল গান্ধী ও বিরোধীদের একাংশ। ফাইল ছবি / সংগৃহীত
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা।
তবে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী নেতাদের ওই আবেদনে ১৪টি প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করেছে আদালতের রেজিস্ট্রি।
এর মধ্যে আদালতের ফি বাবদ ২২০ রুপি বকেয়া রয়েছে। এ ছাড়া নয়জন আবেদনকারীর আইনজীবীর অনুমতিপত্র জমা দেওয়া হয়নি। খাড়গের পরিচয়পত্রের কপিও অস্পষ্ট।
নথির কপি, পৃষ্ঠা সাজানো এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও কয়েকটি ত্রুটি রয়েছে।
তবে রেজিস্ট্রির আপত্তির অর্থ আবেদনটি খারিজ হয়ে যাওয়া নয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী ত্রুটিগুলো সংশোধন এবং বকেয়া ফি পরিশোধের পর আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগোতে পারে।




