Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করার দাবি তুললেন বার সভাপতি মাহবুব উদ্দিন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫০
সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করার দাবি তুললেন বার সভাপতি মাহবুব উদ্দিন

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে বক্তব্য দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

প্রধান বিচারপতির এজলাস ছাড়ার ঘটনায় আলোচনায় থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এবার সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করার দাবি তুলেছেন।

গত মঙ্গলবার আপিল বিভাগের ঘটনা এবং বুধবার সংসদে তা নিয়ে আলোচনার পর আজ বৃহস্পতিবার তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এই দাবি তোলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সবাই উদ্বিগ্ন বিচার বিভাগের দুর্নীতি নিয়ে। মামলার তদ্বিরে দুর্নীতি, লিস্টে আনতে দুর্নীতি, শুনানিতে দুর্নীতি, কিছু কিছু জুডিশিয়াল অফিসারের দুর্নীতি এবং সুপ্রিম কোর্টে সব জায়গায়। হাইকোর্টেও লিস্টে আনতে দুর্নীতি- এসব আইনজীবীদের বক্তব্য।’

প্রধান বিচারপতির কাছে দুর্নীতি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তার দায়িত্ব বলে মনে করেন তিনি।

মাহবুব উদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত করতে হবে। অন্যান্য জায়গায় দুর্নীতি থাকতে পারে, দুর্নীতির বিচার কিন্তু সুপ্রিম কোর্টে হয়। আর সুপ্রিম কোর্টেই যদি বিচারপ্রার্থীরা মামলা করার সময় তদ্বির করতে হয়, সব জায়গায় টাকা দিতে হয়- এটা তো দুঃখজনক ব্যাপার।’

নিম্ন আদালতকেও দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, যেসব দাগি কর্মকর্তারা এখনও রয়ে গেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তথ্য লুকিয়ে একাধিক রিট আবেদন করায় গত মঙ্গলবার আপিল বিভাগ এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করেন। এরপর মাহবুব উদ্দিন আরেক মামলার শুনানিতে এনিয়ে বাদানুবাদে জড়ান প্রধান বিচারপতির সঙ্গে। এক পর্যায়ে প্রধান বিচারপতি এজলাস ছেড়ে উঠে যান।

আরও পড়ুন

প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে সংসদে আলোচনা

১০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার সংসদেও বিষয়টি আলোচনায় ওঠে। সরকারি দলের সংসদ সদস্য হিসেবে মাহবুব উদ্দিন তখন সংসদেও ছিলেন। বিরোধী দলের এক সদস্য দাবি করেন, এই গটনার মধ্যদিয়ে বিচার বিভাগে হস্তক্ষেপ করার আলামত দেখছেন তিনি।

সংসদে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ না পাওয়ার পর আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে হাজির হয়ে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করার দাবি তুললেন মাহবুব উদ্দিন।

বিগত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া অনেক বিচারপতির আচরণ ‘রাজনৈতিক’ ছিল দাবি করে তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণের আহ্বান জানান তিনি।

মাহবুব উদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্টে গত ১৭ বছরের আওয়ামী লীগের সময় অনেক বিচারপতির আচরণ ছিল রাজনৈতিক। আজ আড়াই বছর হয়ে গেছে, প্রধান বিচারপতি আসছেন, এর আগে একজন প্রধান বিচারপতিও চলে গেছেন। কিন্তু তারা এখনও সুপ্রিম কোর্টে বহাল তবিয়তে আছে। আমি দাবি করি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তাদের পাঠানো হোক।’

সুপ্রিম কোর্টে আইনজীবীদের নানা সমস্যা সমাধানের দাবি তুলে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে, যেটা সর্বোচ্চ আদালত, এখানে বস্তি থাকবে কেন? আইনজীবীরা … বসার জায়গা নাই, হাঁটার জায়গা নাই। আমাদের কোনও বিল্ডিং নাই।

‘আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের প্রিমিসেস থেকে বস্তি উচ্ছেদ করতে হবে এবং আইনজীবীদের বসার জন্য, কর্ম পরিবেশ সৃষ্টির জন্য আপাতত টেম্পোরারি শেড পর্যায়ের হলেও ব্যবস্থা করে দিতে হবে।’

এক মাসের মধ্যে এই ব্যবস্থাগুলো না নিলে সুপ্রিম কোর্টের আইনজীবীরা পরবর্তী পদক্ষেপ নেবে, বলেন আইনজীবী সমিতির সভাপতি।

মামলা নিষ্পত্তির গতি বাড়াতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কমপক্ষে তিনটি বেঞ্চ গঠনের দাবি করেন মাহবুব উদ্দিন। প্রয়োজন হলে বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়ার পরামর্শও তিনি দেন।

আরও পড়ুন

‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধান বিচারপতি এজলাস ছাড়ার ঘটনার পর মাহবুব উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, তিনি আইনজীবীদের স্বার্থে কথা বলেছিলেন। তবে তার সেই বক্তব্য নিয়ে ভিন্নমত জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আজ বক্তব্যে আটর্নি জেনারেলকে নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মাহবুব উদ্দিন। তিনি বলেন, প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের কথা তুলে ধরা তার দায়িত্ব, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কোনো কাজ নেই।

আরও পড়ুন

বার সভাপতির বক্তব্য ঘিরে বাগ্‌বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

০৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার খোকনসুপ্রিম কোর্টদুর্নীতিআদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?