Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

বার সভাপতির বক্তব্য ঘিরে বাগ্‌বিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৩
বার সভাপতির বক্তব্য ঘিরে বাগ্‌বিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা

ফাইল ছবি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের ইনকাম কমে গেছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি এমন মন্তব্য করার পর দুপক্ষের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডার একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ত্যাগ করেন।

আজ মঙ্গলবার মামলার শুনানিকালে ঘটে এ ঘটনা।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপিল বিভাগের ১ নম্বর আইটেমে হাইকোর্ট বিভাগে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত একই ইস্যুতে একাধিক রিট মামলা করা হয়। তথ্য গোপন এবং প্রতারণার অভিযোগে রিটকারী মো. নুর আলম এবং তার আইনজীবী সুফিয়া আহামেদকে পাঁচ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ঢাকা শিশু হাসপাতালে ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

এ জরিমানার টাকা মওকুফের আবেদন করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একজন আইনজীবী জরিমানার এই টাকা কোথা থেকে দেবেন, এমন প্রশ্ন তুলে তা মওকুফের দাবি করেন ব্যারিস্টার খোকন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার শুরুর একপর্যায়ে ব্যারিস্টার খোকন আদালতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের ইনকাম কমে গেছে।’

পরে ব্যারিস্টার খোকন সাংবাদিকদের বলেছেন, ‘আপিল বিভাগে সকাল বেলা ১ নম্বর আইটেমে এক নারী আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করছে। তখন আমি প্রধান বিচারপতিকে বিনয়ের সঙ্গে বললাম, আপনি মাননীয় প্রধান বিচারপতি হওয়ার পরে আসলে মামলা-টামলা খুব একটা হচ্ছে না আপিল বিভাগে। এতে লইয়ারদের ইনকাম কমে গেছে। উনি একজন জুনিয়র ল’ইয়ার, ৫ লাখ টাকা কস্ট দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। উনাকে মাফ করে দেওয়া হোক।’

তখন উনি বললেন, ‘আমি প্রধান বিচারপতি হওয়ার পর কি লইয়ারদের ইনকাম কমে গেছে?’ ইনকাম ওই সেন্সে কমে গেছে... আমি আসলে উনাকে বোঝাতে চেয়েছিলাম... বিভিন্ন সময় উনার সামনেও বলেছি, আগে ১১ জন বিচারপতি ছিল আপিল বিভাগে, তিনটা বেঞ্চ ছিল। তিনটা বেঞ্চে সবসময় আমরা মামলা শুনানি করতাম। এখন একটা বেঞ্চ।’

ব্যারিস্টার খোকন আরও বলেছেন, একটি মামলায় স্টে অর্ডার হলে অনেক সময় সেই মামলার শুনানি হয় না দীর্ঘদিন। ফলে মামলাটি বিচারাধীন থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তি ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। রিট, আপিল কিংবা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় শুনানি হওয়ার সুযোগও অনেক সময় তৈরি হয় না।

‘চেম্বার জজের দেওয়া স্টে অর্ডারের ক্ষেত্রেও একই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। একটি মামলার শুনানি করার জন্য আমি নিজেই গত এক বছরে চারবার চেম্বার জজের আদালতে আবেদন করেছি। কিন্তু সেই শুনানি সম্পন্ন করা সম্ভব হয়নি। শুধু আমার মামলা নয়, অনেক আইনজীবীকেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে’, যোগ করেন খোকন।

আইনজীবীদের সংকটের চিত্র উল্লেখ করে খোকন বলছিলেন, এর সরাসরি প্রভাব পড়ছে আইনজীবীদের ওপরও। মামলা শুনানি না হলে আইনজীবীরাও কাজ করতে পারেন না। ক্লায়েন্টের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়। কারণ একজন আইনজীবী তো বিচারপ্রার্থীর হয়ে মামলা পরিচালনা করতেই আদালতে আসেন।

‘আমি প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের এই সমস্যাগুলোর কথা বিনয়ের সঙ্গে তুলে ধরেছিলাম। কিন্তু তিনি বিষয়টি ভিন্নভাবে নিয়েছেন। তিনি বলেছেন, তার প্রধান বিচারপতি হওয়ার কারণে আইনজীবীদের আয় কমে গেছে, এমন বক্তব্য তিনি গ্রহণ করেন না। অথচ আমরা সেটা বোঝাতে চাইনি। আমাদের বক্তব্য ছিল, মামলা শুনানি না হওয়ায় আইনজীবীরা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন’, পরিষ্কার করেন ব্যারিস্টার খোকন।

একসময় আপিল বিভাগে তিনটি বেঞ্চে ১১ জন বিচারপতি মামলা শুনতেন। এখন বিচারপতির সংখ্যা কমে গিয়ে কার্যত একটি বেঞ্চে বিপুলসংখ্যক মামলা পরিচালনা করতে হচ্ছে। ফলে হাজার হাজার মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। চেম্বার জজ কোনো মামলার শুনানির জন্য তারিখ ও আইটেম নির্ধারণ করে দিলেও অনেক সময় সেই মামলা শুনানি পর্যন্ত গড়ায় না। এতে বিচারপ্রার্থীদের পাশাপাশি আইনজীবীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

‘কোনো মামলার শুনানি বা তালিকাভুক্তির ক্ষেত্রে তদবিরকে যদি প্রাধান্য দেওয়া হয়, সেটি সুপ্রিম কোর্টের জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এতে বিচারপ্রার্থীদের খরচ বাড়ে এবং বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে’, বলছিলেন ব্যারিস্টার খোকন।

খোকনের ভাষ্য, অনেক সময় জুনিয়র আইনজীবীদের ওপর বড় অঙ্কের কস্ট আরোপ করা হয়। একজন নারী জুনিয়র আইনজীবীর ওপরও পাঁচ লাখ টাকা কস্ট আরোপ করা হয়েছে। আমি মনে করি, একজন আইনজীবীর মামলা জেতা বা হারা স্বাভাবিক বিষয়। শুধু সেই কারণে বড় অঙ্কের কস্ট আরোপ করা কতটা যৌক্তিক, সেটি বিবেচনা করা প্রয়োজন।

‘আমি এসব কথা বলেছি ন্যায়বিচারের স্বার্থে এবং আইনজীবীদের অধিকার ও পেশাগত পরিবেশের কথা বিবেচনা করে। আমি সবসময় প্রকাশ্যেই এসব কথা বলি। নতুন বিচারপতিদের সংবর্ধনা কিংবা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক, যেখানেই সুযোগ পেয়েছি, আইনজীবীদের সমস্যার কথা তুলে ধরেছি’, পরিষ্কার করেন ব্যারিস্টার খোকন।

আদালতবিচারপতিআপিল বিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise