দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে নিশ্চিত হাম ও উপসর্গ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হিসাবে এই তথ্য পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩১ শিশু হামের তীব্র উপসর্গ ন...