Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রোহিঙ্গা

মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, আটক ৩৮
মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, আটক ৩৮
মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় করে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের পর নারী ও শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ নারী, ৮ পুরুষ ও ১৬ শিশু রয়েছে।আজ রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।স্থানীয় সূত্র জানায়,  টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় অর্থের বিন...
সারা দেশ•প্রায় ২০ ঘণ্টা আগে
রোহিঙ্গার প্যান্টের পেছনে গোঁজা ছিল ওয়ান শুটারগান
রোহিঙ্গার প্যান্টের পেছনে গোঁজা ছিল ওয়ান শুটারগান
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় হাসমত উল্লাহ ওরফে সানু (২৬) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ক্যাম্প-৬-এর এ/৩ ব্লকে এ অভিযান চালানো হয়।১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ক্যাম্পের ওই ব্লকে কয়েকজন রোহিঙ্গা অস্ত্রসহ অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি...
সারা দেশ•৩ দিন আগে
রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে পাশে চান প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে পাশে চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওই সাক্ষাৎ। একই দিন সকালে সচিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দ...
জাতীয়•৫ দিন আগে
রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের
রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) পার্শ্ববৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ড। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী। এ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশের পণ্যের রপ্তানি, বাংলাদেশে যুক্তরাজ্...
জাতীয়•৮ দিন আগে
‘রোহিঙ্গা ইসলামিক মাহাজ’ গোষ্ঠীর প্রধান রফিক গ্রেপ্তার
‘রোহিঙ্গা ইসলামিক মাহাজ’ গোষ্ঠীর প্রধান রফিক গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী ‘রোহিঙ্গা ইসলামিক মাহাজ’-এর প্রধান মো. রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ডাকাতির প্রস্তুতির অভিযোগে করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী এলাকার ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-৫ ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকের বাবার নাম মোহাম্মদ আইয়ুব।শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মে...
সারা দেশ•১৭ দিন আগে
মিয়ানমারের নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) স্বদেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। আর এটি নিশ্চিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে। মন্ত্রী আজ ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের অন্তরা হলে ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’-এর উদ্যোগে ‘রোহিঙ্গা ক্রাইসিস : ওয়ে ফরওয়ার্ড টুয়ার্ডস সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন অ্যান্ড এ ডিউরেবল রিজিওনাল সলিউশন’...
জাতীয়•৩০ দিন আগে
মদ নিয়ে আটক ১২ রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড
মদ নিয়ে আটক ১২ রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সমন্বয়ে যৌথ বাহিনী অস্থায়ী চেকপোস্ট বসে ছিল। এ সময় এক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ম্যান্ডেলার লড়াইয়ের সঙ্গী, ফিলিস্তিনি-রোহিঙ্গাদের ন্যায়বিচারের কণ্ঠ
ম্যান্ডেলার লড়াইয়ের সঙ্গী, ফিলিস্তিনি-রোহিঙ্গাদের ন্যায়বিচারের কণ্ঠ
একসময় দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। যে লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে নেলসন ম্যান্ডেলার নাম। পরে করেছেন রুয়ান্ডার গণহত্যার বিচার, কাজ করেছেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান হিসেবেও। গাজায় গণহত্যার অভিযোগ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের পর বিশ্বরাজনীতির বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি। আর মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলাতেও যুক্ত রয়েছেন আন্তর্জাতিক এ বিচারক, নাভি পিল্লাই।যে পৃথিবীতে ক্ষমতাধর রাষ্ট্রের বিরুদ্ধে কথা...
বিদেশ•প্রায় ১ মাস আগে
জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি
জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি
সন্ত্রাসীদের অভয়ারণ্য বলে পরিচিতি পাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করার পরিকল্পনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারি খাসজমি উদ্ধার করে সেখানে বড় অংশ জুড়ে সারদার আদলে পুলিশ একাডেমি করা হবে। পাশাপাশি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হবে সেখানে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের...
জাতীয়•প্রায় ১ মাস আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর সহায়তা চান শামা ওবায়েদ
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর সহায়তা চান শামা ওবায়েদ
রোহিঙ্গা সংকট সমাধানে শুধু সমর্থন নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘অনিশ্চিত প্রত্যাবর্তন: প্রত্যাবাসন বাধা নিয়ে রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত এবং বাংলাদেশ অনির্দিষ্টকাল ধরে এই সংকটের বোঝা বহন করতে পারে না। মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে ১৩ লা...
জাতীয়•প্রায় ১ মাস আগে
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ডেঙ্গু
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ ডেঙ্গু
ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু এখন আর শুধু মৌসুমি রোগের আশঙ্কা নয়, হয়ে উঠেছে বড় স্বাস্থ্যঝুঁকি। একদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে প্রাণ হারাচ্ছে শিশুসহ ক্যাম্পের বাসিন্দারা। চলতি বছরের প্রথম ৯ মাসেই ক্যাম্পগুলোয় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৮২ জন। এর মধ্যে মারা গেছে ১০ জন। মৃতদের ছয়জনই শিশু। কক্সবাজারের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতিতেও ক্যাম্পগুলোর ভয়াবহ চিত্র স্পষ্ট। একই সময়ে পুরো জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৩ জন। অর্থাৎ জেলার মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোহিঙ্গা ক্যাম্প...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
টেকনাফে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার
টেকনাফে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/৪ ব্লকের একটি চায়ের দোকানের সামনে থেকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ওই যুবককে অপহরণ করে। পরে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।ওই রোহিঙ্গা যুবকের নাম সৈয়দ আমিন (৩৪)। তিনি ক্যাম্প-২৭-এর বি/১৩ ব্লকের বাসিন্দা। এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
রোহিঙ্গা পরিস্থিতি বর্তমানে অনেক জটিল
রোহিঙ্গা পরিস্থিতি বর্তমানে অনেক জটিল
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতে আগের মতোই আর্থিক ও লজিস্টিক সহায়তা চালিয়ে যেতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের (আইআইএমএম) প্রধান নিকোলাস কৌমুজিয়ান। তার সঙ্গে আলাপেই এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে...
জাতীয়•প্রায় ১ মাস আগে
মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, উখিয়া পালংখালী বিজিবি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
হাসপাতাল থেকে হাতকড়াসহ পালাল রোহিঙ্গা আসামি
হাসপাতাল থেকে হাতকড়াসহ পালাল রোহিঙ্গা আসামি
কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলার পুরুষ ওয়ার্ড থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে অস্ত্র মামলায় গ্রেপ্তার এক রোহিঙ্গা যুবক।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পাহারায় থাকা পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সে।পলাতক আসামির নাম নাম ইব্রাহিম (৩০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সলিমের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মালয়েশিয়া থেকে  রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু
মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু
গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার দেড় হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানোর কার্যক্রম শুরু করেছে মালয়শিয়া সরকার। যদিও এই উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘসহ অন্য মানবাধিকার সংস্থাগুলো। এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে পুলিশি পাহারায় পৌঁছায় কয়েক ডজন বাস। বাসের যাত্রীদের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নৌঘাঁটিতে নেওয়া হয়। এরপর জাহাজে করে মিয়ানমারে পাঠানোর কথা রয়েছে। নিরাপত্তা ব...
এশিয়া•প্রায় ১ মাস আগে
মালয়েশিয়া থেকে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু
মালয়েশিয়া থেকে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু
মিয়ানমার থেকে আসা শিশুসহ প্রায় দেড় হাজার শরণার্থীকে মঙ্গলবার ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। জাতিসংঘ ও কয়েক ডজন মানবাধিকার সংগঠনের আপত্তি উপেক্ষা করে শরণার্থী প্রত্যাবাসন কর্মসূচি শুরু করেছে দেশটি।মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া বৃহত্তর একটি পরিকল্পনার প্রথম ধাপে এই প্রত্যাবাসন করা হলো। ওই পরিকল্পনার আওতায় সর্বোচ্চ ৫ হাজার মানুষকে ফেরত পাঠানো হতে পারে।মালয়েশিয়া বলেছে, প্রত্যাবাসন সম্পূর্ণ স্বেচ্ছামূলক। তবে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও নাগরিক সমাজের সংগঠনগুলো এ...
এশিয়া•প্রায় ১ মাস আগে
ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক
ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক
ভোটার হওয়ার জন্য রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। গতকাল সোমবার বিকালে তাকে আটক করা হয়। ভুয়া কাগজপত্র দিয়ে পীরগঞ্জের নাগরিক পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে শওকত নামে ওই রোহিঙ্গা যুবক পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হতে যান। এ সময় তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসং...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
আলুর বস্তায় ভারী অস্ত্র, ৩ রোহিঙ্গা আটক
টেকনাফ ● আলুর বস্তায় ভারী অস্ত্র, ৩ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফে আলুর বস্তার ভেতর লুকিয়ে রাখা ভারী অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরকসহ বিপুল সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তাদের বহন করা একটি ইজিবাইকও জব্দ করেছে বিজিবি।রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। বিজিবির দাবি, রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে চালানটি নেওয়া হচ্ছিল।...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
‘মিয়ানমারেই সংকট, সমাধানও মিয়ানমারে’ জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
‘মিয়ানমারেই সংকট, সমাধানও মিয়ানমারে’ জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের মূল কারণ মিয়ানমারে, তাই এর সমাধানও মিয়ানমারেই করতে হবে বলে জাতিসংঘে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানবিক সহায়তা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। একই সঙ্গে অনির্দিষ্টকাল এই সংকটের বোঝা বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়।আজ বুধবার সকালে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্...
জাতীয়•প্রায় ২ মাস আগে