যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি বা
ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। নতুন পরিকল্পনা অনুযায়ী, অভিবাসীদের আয়, পেশা,
দক্ষতা, যুক্তরাজ্যে প্রবেশের পথ এবং দেশটির অর্থনীতিতে অবদানের ভিত্তিতে স্থায়ী
বসবাসের অনুমতি পেতে অপেক্ষা করতে হবে ৩ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে কেয়ার কর্মীদের
জন্য এসেছে স্বস্তির খবর। আগের প্রস্তাবে ১৫ বছর অপেক্ষার কথা বলা হলেও নির্দিষ্ট
শর্ত পূরণ করে তারা পাঁচ বছরেই স্থায়ী হওয়ার সুযোগ পাবেন।
সোমব...