Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

যুক্তরাজ্যের শরণার্থী কর্মসূচির প্রথম তালিকায় বাংলাদেশ, সুযোগ পাবেন যারা

রুমানা রাখি, যুক্তরাজ্য থেকে
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৮:০৪
শেয়ার করুন:
যুক্তরাজ্যের শরণার্থী কর্মসূচির প্রথম তালিকায় বাংলাদেশ, সুযোগ পাবেন যারা

ছবি: রয়টার্স

বাংলাদেশে আশ্রয় নেওয়া যোগ্য শরণার্থীদের জন্য যুক্তরাজ্যে যাওয়ার নতুন সুযোগ তৈরি হচ্ছে। ব্রিটিশ সরকারের তিনটি নতুন শরণার্থী স্পনসরশিপ কর্মসূচির প্রাথমিক তালিকায় বাংলাদেশসহ সাতটি দেশ রয়েছে। ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে যারা নির্ধারিত শর্ত পূরণ করবেন, তারা বিবেচিত হতে পারেন। তবে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা এই কর্মসূচির আওতায় পড়বেন না।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ অক্টোবর এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে। বাংলাদেশ ছাড়াও প্রাথমিক তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মিসর, উগান্ডা ও কেনিয়া। ধাপে ধাপে চালু হতে যাওয়া এই উদ্যোগ যুক্তরাজ্যের বিদ্যমান সরকারি শরণার্থী পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি চলবে।

যুক্তরাজ্যে যাওয়ার তিন পথ

প্রথম পথে যুক্তরাজ্যের স্থানীয় কমিউনিটি সংগঠন নির্দিষ্ট একজন শরণার্থীকে স্পনসর করতে পারবে। দ্বিতীয় পথে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কোনো শরণার্থীকে ভর্তির প্রস্তাব দিয়ে স্পনসর করতে পারবে। তৃতীয় পথে অংশগ্রহণকারী নিয়োগকর্তা চাকরির প্রস্তাব দিয়ে একজন শরণার্থীকে স্পনসর করতে পারবে। হোম অফিসের ঘোষিত সময়সূচি অনুযায়ী, কাজের পথটি ২০২৭ সালের বসন্তে চালু হবে। তিন ক্ষেত্রেই স্পনসরদের কাজ করতে হবে হোম অফিসের অনুমোদিত একটি প্রধান স্পনসর সংস্থার মাধ্যমে।

আরও পড়ুন

মালয়েশিয়া থেকে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু

২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ক্ষেত্রে কী শর্ত?

সাধারণ নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের দেশের বাইরে থাকতে হবে। ২০২৬ সালের ১ অক্টোবরের আগে তাকে কর্মসূচিতে অংশ নেওয়া কোনো দেশে উপস্থিত থাকতে হবে এবং সেই তারিখের আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কাছে নিবন্ধিত হতে হবে। দেশভেদে নিবন্ধনের শর্ত কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে আরও নির্দেশনা প্রকাশ করবে মন্ত্রণালয়।

বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ হলো, দেশে বসে সাধারণ শিক্ষার্থী বা চাকরিপ্রার্থী হিসেবে এই পথে আবেদন করার সুযোগ নেই। অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া কোনো রোহিঙ্গার নিবন্ধন থাকলেও সেটি যোগ্যতার একটি শর্ত মাত্র। তাকে শরণার্থী হিসেবে যাচাই হতে হবে, উপযুক্ত স্পনসর পেতে হবে এবং পরিচয়, নিরাপত্তা ও অন্যান্য যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে। যুক্তরাজ্যে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


যুক্তরাজ্যে পৌঁছানোর পর কী সুবিধা?

অনুমোদিত শরণার্থীরা যুক্তরাজ্যে পৌঁছানোর পর প্রাথমিকভাবে পাঁচ বছর থাকার অনুমতি পাবেন। তারা কাজ ও পড়াশোনা করতে পারবেন। নির্দিষ্ট সরকারি ভাতার শর্ত পূরণ করলে সেই সহায়তাও নিতে পারবেন। স্পনসরদের আগেই বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং নতুন পরিবেশে মানিয়ে নিতে সহায়তা দিতে হবে। যোগ্য পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকবে, তবে কাদের অন্তর্ভুক্ত করা যাবে, তার বিস্তারিত পরে জানানো হবে। স্থায়ীভাবে বসবাসের সুযোগের কথা নীতিমালায় থাকলেও তার শর্ত এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশের জন্য এই ঘোষণার গুরুত্ব হলো, এখানে আশ্রয় নেওয়া যোগ্য শরণার্থীদের জন্য পুনর্বাসনের একটি অতিরিক্ত পথ খুলতে পারে। বাস্তবে সুযোগ কতজন পাবেন, তা নির্ভর করবে যোগ্য শরণার্থীদের শনাক্ত করা, স্পনসর পাওয়া এবং যাচাই শেষ করার ওপর। বাংলাদেশ থেকে কতজনকে নেওয়া হবে, প্রকাশিত নীতিমালায় তার কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।


যুক্তরাজ্যশরণার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত