Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

মালয়েশিয়া থেকে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭
মালয়েশিয়া থেকে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানো শুরু

২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার লুমুতে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা মিয়ানমারের নাগরিকদের বাসে করে নিয়ে আসা হয়— রয়টার্স

মিয়ানমার থেকে আসা শিশুসহ প্রায় দেড় হাজার শরণার্থীকে মঙ্গলবার ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। জাতিসংঘ ও কয়েক ডজন মানবাধিকার সংগঠনের আপত্তি উপেক্ষা করে শরণার্থী প্রত্যাবাসন কর্মসূচি শুরু করেছে দেশটি।

মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া বৃহত্তর একটি পরিকল্পনার প্রথম ধাপে এই প্রত্যাবাসন করা হলো। ওই পরিকল্পনার আওতায় সর্বোচ্চ ৫ হাজার মানুষকে ফেরত পাঠানো হতে পারে।

মালয়েশিয়া বলেছে, প্রত্যাবাসন সম্পূর্ণ স্বেচ্ছামূলক। তবে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও নাগরিক সমাজের সংগঠনগুলো এই কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরসহ কয়েক ডজন বাস আসে। পরে বাসগুলো বন্দরের দিকে যায়। সেখানে মিয়ানমারের দুটি নৌযান ও একটি হাসপাতাল জাহাজ নোঙর করা ছিল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ছিলেন ১ হাজার ৩৭০ জন পুরুষ, ৭৯ জন নারী, ২০ জন ছেলে শিশু ও ৭ জন মেয়ে শিশু। তাদের বয়স ৮ থেকে ৬০ বছরের মধ্যে।

আলাদা এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, মিয়ানমার সরকার প্রত্যাবাসনের জন্য এসব ব্যক্তিকে শনাক্ত করেছে।

মন্ত্রণালয় বলেছে, শনাক্তকরণ, নথিপত্র ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার ওপর ভিত্তি করে পরবর্তী ধাপের প্রত্যাবাসন অব্যাহত থাকবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনের বরাত দিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে জানিয়েছে, যাচাই করা বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ করে দিতে বিভিন্ন দেশের সঙ্গে তারা কাজ করছে।

আরও পড়ুন

রাখাইনে বাজারে বিমান হামলা সরকারি বাহিনীর, নিহত ৩৩

২৮ সেপ্টেম্বর ২০২৬

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। এর জেরে গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং বিভিন্ন ফ্রন্টে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে দেশটির সামরিক বাহিনী।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, বর্তমান পরিস্থিতি ‘মিয়ানমার থেকে শরণার্থীদের নিরাপদ ও টেকসইভাবে ফেরার পক্ষে সহায়ক নয়’। প্রত্যাবাসনের জন্য যাদের বাছাই করা হয়েছে, তাদের শনাক্ত করার প্রক্রিয়ায় তারা ‘জড়িত ছিল না’ বলেও জানিয়েছে সংস্থাটি।

সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়া অভিবাসনবিষয়ক আইন প্রয়োগ আরও জোরদার করেছে। দেশটিতে শরণার্থীদের বিরুদ্ধে স্থানীয় বিরোধিতা বাড়ার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে জাতিগত রোহিঙ্গা মুসলিমদের নিয়ে বিরোধিতা বেশি, যাদের অনেকেই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন। ওই অভিযান নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

মালয়েশিয়ামিয়ানমারশরণার্থীরোহিঙ্গাপ্রত্যাবাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের