Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

১০০০ দিনের মধ্যে শুরু হতে পারে যুদ্ধ, প্রস্তুত হতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৩:৩২
১০০০ দিনের মধ্যে শুরু হতে পারে যুদ্ধ, প্রস্তুত হতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং— রয়টার্স

যুদ্ধের জন্য ব্রিটেনকে আগামী এক হাজার দিনের মধ্যে প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের টিনজাত খাবার ও বোতলজাত পানি মজুত রাখার আহ্বান জানিয়েছে সরকার।

দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে স্ট্রিটিং সতর্ক করে বলেছেন, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনের প্রতিপক্ষ দেশগুলো যুক্তরাজ্যে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।

তিনি লিখেছেন, ‘আমাদের ক্ষতি করার জন্য প্রতিপক্ষের আগ্রহ নতুন কিছু নয়। পরিবর্তন এসেছে তাদের সক্ষমতায়। ২০৩০ সালের মধ্যে তাদের সামরিক শক্তি ও যুদ্ধকালীন অর্থনীতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা তাদের যুক্তরাজ্যে হামলা চালানোর অবস্থানে নিয়ে যাবে।’

তিনি আরও লেখেন, ‘আমাদের হাতে এক হাজার দিনের কিছু বেশি সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমাদের মিশন সম্পন্ন করতে হবে—মিত্রদের সঙ্গে নিয়ে যুদ্ধ করার এবং জয়ী হওয়ার মতো প্রস্তুতি নিতে হবে।’

রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের কথা উল্লেখ করে স্ট্রিটিং বলেছেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি ঠেকাতে হলে তার জন্য প্রস্তুতি নিতে হবে।’

জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা মোকাবিলায় ব্রিটিশ নাগরিকদের প্রস্তুত করার সরকারি প্রচারণার মধ্যে তার এ মন্তব্য এল।

যেকোনো আবহাওয়াজনিত দুর্যোগ, সাইবার হামলা কিংবা অন্য কোনো বড় জরুরি পরিস্থিতিতে টিকে থাকতে প্রত্যেক ব্রিটিশ নাগরিককে অন্তত ৯ লিটার বোতলজাত পানি এবং তিন দিনের খাবার মজুত রাখার আহ্বান জানানো হচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের’ জন্যও ব্রিটেনকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্ট্রিটিং।

সরকারের ‘বি রেডি’ বা প্রস্তুত থাকুন প্রচারণা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এসব হুমকি কাল্পনিক নয়, বাস্তব। এগুলো শুধু অন্য কোথাও নয়, ক্রমেই আমাদের নিজেদের কাছেও উপস্থিত হচ্ছে। তাই জাতীয় প্রতিরক্ষার পাশাপাশি জাতীয়ভাবে সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি।’

তিনি আরও বললেন, ‘পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুত কি না, তা আমাদের নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নাগরিকদের কম্বল, নগদ অর্থ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ব্যাটারিসহ টর্চ এবং হাত দিয়ে ঘুরিয়ে চালানো যায় এমন এফএম রেডিও রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও জরুরি পরিস্থিতির জন্য খাবার ও পানি মজুত রাখতে নাগরিকদের পরামর্শ দিয়েছেন। বিবিসিকে তিনি বললেন, ‘এর উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো নয়। বরং কোনো কঠিন পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার জন্য ঘরে পর্যাপ্ত খাবার ও পানি রাখার মতো বিচক্ষণ পদক্ষেপ নেওয়া।’

চলতি মাসের শুরুতে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর মহাপরিচালক স্যার কেন ম্যাককালাম জাতীয় অবকাঠামোর হুমকি মোকাবিলায় ‘সমাজের সব স্তরের সম্মিলিত প্রচেষ্টার’ আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, সাইবার হামলায় ব্যাংকিং পরিষেবা অচল হয়ে যেতে পারে, ড্রোনের কারণে বিমান চলাচল ব্যাহত হতে পারে এবং হাসপাতালগুলোতে সাইবার হামলার ফলে চিকিৎসাসেবায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ব্রিটেন আবারও তুলনামূলক শান্ত ও কম সংঘাতপূর্ণ সময়ে ফিরতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে স্যার কেন বলেছেন, ‘আমাদের পরিকল্পনার ভিত্তি এমন নয় যে বর্তমান পরিস্থিতি সাময়িক এবং আগামী বড়দিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

তার ভাষ্য, ‘আমরা ধরে নিয়েই পরিকল্পনা করছি যে স্নায়ুযুদ্ধের অবসানের পর যে তুলনামূলক ভূরাজনৈতিক স্থিতিশীলতার সময় ছিল, দুর্ভাগ্যজনকভাবে তার অবসান ঘটেছে। আমরা এখন আবার এমন এক যুগে ফিরেছি, যেখানে বিভিন্ন পক্ষের মধ্যে প্রতিযোগিতা ও বিরোধ তীব্র। আমাদের পরিকল্পনা হলো, এই ঝুঁকিগুলো দীর্ঘস্থায়ী হবে।’

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

ব্রিটেনযুদ্ধযুক্তরাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা