‘আমি যে আশা নিয়ে ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দিয়েছিলাম, তার কিছুই পূরণ হয়নি। তিনি বলেছিলেন, আমেরিকানদের অগ্রাধিকার দেবেন, কর্মসংস্থান বাড়াবেন এবং অর্থনীতিকে শক্তিশালী করবেন। বাস্তবে তার প্রতিফলন দেখিনি। তাই আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেওয়ার কথা ভাবছি না।’
আগামীর সময়কে দেওয়া মার্কিন নাগরিক জর্জের এ বক্তব্যে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি হতাশার কথা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তিনি। প্রত্যাশা ছিল, নতুন প্রশাসনের অধীনে চাকরির সুযোগ বাড়বে, নিত্যপ...