Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদী সরকারকে নিশানা রাহুলের

ভোটচুরি নয়, অধিকারচুরি

নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২২:২২
শেয়ার করুন:
ভোটচুরি নয়, অধিকারচুরি

রাহুল গান্ধী। ছবি- রয়টার্স

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কি এ বার সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবেন সাধারণ মানুষ? ভোটার পরিচয়পত্রকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়ার পরিচয় হিসেবে ব্যবহারের কেন্দ্রীয় প্রস্তাবকে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, বিজেপি সরকারের পরিকল্পনা শুধু নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়াতেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে গরিব মানুষের সামাজিক সুরক্ষার অধিকারও হতে পারে বিপন্ন। তাই তার কথায়, এটা শুধু ‘ভোটচুরি’ নয়, ‘অধিকারচুরি’। 

শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্টে রাহুলের দাবি, চলতি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিজেপি-বিরোধী মনোভাবাপন্ন ভোটারদের নাম বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। তার বক্তব্য, ভোটার তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট নাগরিকের ভোটাধিকারই শুধু প্রশ্নের মুখে পড়বে না, সেই তালিকাকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ভিত্তি করা হলে সামাজিক সুরক্ষার অধিকারও বিপন্ন হতে পারে।

বিতর্কের সূত্রপাত কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ ওরফে লালন সিংহের একটি মন্তব্য থেকে। গত ৩০ অক্টোবর এক কর্মশালায় তিনি জানান, পঞ্চায়েতিরাজ মন্ত্রকের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধারের পরিবর্তে ভোটার পরিচয়পত্র বা ইপিআইসি নম্বর এবং বায়োমেট্রিক যাচাইয়ের ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। তার যুক্তি, আধার সহজেই তৈরি করা সম্ভব। ফলে সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের জন্য বিকল্প ব্যবস্থা প্রয়োজন।

এই প্রস্তাবের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে কংগ্রেসের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এবং সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোটার পরিচয়পত্রের ব্যবহার,দুটি বিষয় একসঙ্গে কার্যকর হলে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়তে পারে। রাহুলের প্রশ্ন, ভোটার তালিকায় নাম না থাকলে কি কোনও নাগরিক পেনশন, রেশন, আবাসন কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়বেন?

আসলে এসআইআর নিয়ে বিরোধীদের আপত্তিকে আরও বৃহত্তর নাগরিক অধিকারের প্রশ্নে নিয়ে যেতে চাইছেন রাহুল। এত দিন বিরোধীদের অভিযোগ ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাচনী সমীকরণ বদলানোর চেষ্টা হচ্ছে। এবার তার সাথে রাহুল যুক্ত করলেন অধিকার ভঙ্গের অভিযোগও ।

ভোটার তালিকাপরিচয়পত্রভোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির