Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বয়কটের ঘোষণা দিয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২৩:১০
বয়কটের ঘোষণা দিয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ—সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছিল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দলটির মহাসচিব গাজী আতাউর রহমান এক বিবৃতিতে দলের এ অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে নির্বাচনে ভোট দিয়েছেন দলটির একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

এদিন বিকেল ৩টা ৫১ মিনিটে গাজী আতাউর রহমানের দেওয়া বিবৃতিতে বলা হয়, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, তা অনুসরণ না করায় ইসলামী আন্দোলন নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকবে। তবে এর আগেই দুপুর ২টা ২০ মিনিটে সংসদ ভবনে ভোট দেন দলটির এমপি অলিউল্লাহ।

আরও পড়ুন

রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কতটা?

২০ আগস্ট ২০২৬

পরে ইসলামী আন্দোলনের প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ আগামীর সময়কে বলেছেন, ‘শুরুতে রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত থাকলেও বিএনপির নেতাদের সঙ্গে আলোচনার পর অবস্থান পরিবর্তন করা হয়। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদ মেনে চলার বিষয়ে আশ্বস্ত করার পর ভোট না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচনে অংশ নেওয়া হয়েছে।’

দলটির শীর্ষ পর্যায়ের আরেক নেতা আগামীর সময়কে জানালেন, দলের সিদ্ধান্ত অনুযায়ীই বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলনের সংসদ সদস্য।

এর আগে বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেছিলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন বিষয়ে সমঝোতা হলেও জুলাই সনদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এতে অংশ নেওয়া সমীচীন মনে করছে না ইসলামী আন্দোলন।’ তবে পরবর্তীতে ভোট দেওয়ার বিষয়ে জানতে গাজী আতাউর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় এমপি

২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলটির প্রকাশ্য অবস্থান ও সংসদ সদস্যের ভোট দেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে দলীয়ভাবে বয়কটের ঘোষণা দেওয়ার পরও সংসদ সদস্যের ভোট দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে ভোট শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনভোটইসলামী আন্দোলন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise