Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৬৯ কেন্দ্রের ফল

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২১:০৬
শেয়ার করুন:
ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ প্রার্থী মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা, যা প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

রাত ৮টা ৪০ মিনিটে জেলা নির্বাচন কমিশন ৫৬ দশমিক ১৬ শতাংশ ভোট পড়ার তথ্য জানায়। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ১ লাখ ১৮ হাজার ১৪৭ ভোটে এগিয়ে রয়েছেন। ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৬৩ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী দেলওয়ার হোসেন পেয়েছেন ৮৯ হাজার ১৬ ভোট।

নির্বাচন চলাকালে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে এজেন্ট, ব্যালট পেপার ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলওয়ার হোসেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

২৯ অক্টোবর ২০২৬

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন দৈনিক আগামীর সময়কে বলেন, ‘আজ আবহাওয়া একটু খারাপ থাকলেও ঠাকুরগাঁও-১ আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সত্যের জয় অবশ্যম্ভাবী, মিথ্যা দিয়ে সত্যকে রুখে দেওয়া যায় না। তাই আপনাদের এই দলটি সেই দল, যে বিগত ১৭ বছরে নিভে যেতে যেতে আবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়ে আজ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, যারা কাজ করেছেন, সবাইকে আমি অভিনন্দন ও ভালোবাসা জানাই। তবে আমরা কোনো বিজয় উদ্‌যাপনের মিছিল করব না।’

অন্যদিকে, জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘অনেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ কিছু নির্বাচনি কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই। এসব স্থানে অনেক অসংগতি দেখা গেছে। ফলে তাদের পরিচয়ে অন্য কেউ দায়িত্ব পালন করতে পারেন। এটা খুবই উদ্বেগজনক। নির্বাচন কমিশন ও প্রশাসন যোগসাজশ করে কারচুপির চেষ্টা করতে পারে। আমরা জাল ভোটের কথাও শুনেছি।’

ঠাকুরগাঁও-১ভোটনির্বাচনবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন