Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁও-১ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:০৭
শেয়ার করুন:
ঠাকুরগাঁও-১ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

জেলা নির্বাচন কমিশন জানিয়েছে, বিকাল ৩টা পর্যন্ত আসনটিতে ৫২ শতাংশ ভোট পড়েছে। তবে ভোট গণনা শেষে মোট ভোটের হার জানা যাবে।

নির্বাচন চলাকালে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ, ব্যালট পেপার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটকেন্দ্রের পরিবেশ ভালো দেখছেন। আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর বিস্তারিত জানাতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি বলেন, ভোটাররা ভোট দিতে আগ্রহী। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসন ও নির্বাচন কমিশনের।


আরও পড়ুন

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

২৯ অক্টোবর ২০২৬

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন দৈনিক আগামীর সময়কে বলেন, ‘আজ আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও ঠাকুরগাঁও-১ আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক।’

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘অনেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ কয়েকজন কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই। এখানে অসংগতি দেখা গেছে। ফলে তাদের পরিচয়ে অন্য কেউ দায়িত্ব পালন করতে পারেন। এটা খুবই উদ্বেগজনক।’

বেসরকারি ফলাফলে ধানের শীষ এগিয়ে

প্রতিবেদন লেখা পর্যন্ত আসনটির কয়েকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও পৌরসভার ১২, ১১ ও ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্র, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬ নম্বর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আউলিয়াপুর কচুবাড়ি উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ আলিয়া মাদ্রাসা, দক্ষিণ বটিনা উচ্চ বিদ্যালয়, রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর মাদ্রাসা, ৮৬ নম্বর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোলানী ভোটকেন্দ্র, ৭৭ নম্বর বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকচা ফাঁড়াবাড়ি হাই স্কুল ও রুহিয়া আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে বিএনপির প্রতীক ধানের শীষ এগিয়ে রয়েছে।

তবে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় শেষে চূড়ান্ত ফলাফল জানা যাবে।

ঠাকুরগাঁওনির্বাচনধানের শীষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন