Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রাশিয়ার নির্বাচনে পুতিনের রেকর্ড জয়, যুদ্ধবিরোধীদের আসন শূ্ন্য

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
রাশিয়ার নির্বাচনে পুতিনের রেকর্ড জয়, যুদ্ধবিরোধীদের আসন শূ্ন্য

রাশিয়ার মস্কোয় পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পর ইউনাইটেড রাশিয়া পার্টির সদর দপ্তরে দলটির জ্যেষ্ঠ নেতারা, ছবিতে রয়েছেন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি : রয়টার্স

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ডসংখ্যক আসনে জয় পেয়েছে। সোমবার প্রকাশিত প্রায় সম্পূর্ণ সরকারি ফল অনুযায়ী, দলটি ৪৫০ আসনের স্টেট ডুমায় ৩৫৫টি আসন পেতে যাচ্ছে। এর ফলে পার্লামেন্টে দলটির সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা বহাল থাকছে।

৯৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে ইউনাইটেড রাশিয়া পেয়েছে ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট। ২০২১ সালের নির্বাচনে দলটি পেয়েছিল ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট। এবার পাওয়া ৩৫৫ আসন দলটির জন্য রেকর্ড। ২০১৬ সালে দলটি সর্বোচ্চ ৩৪৩টি আসন পেয়েছিল।

অন্য চার দলও পার্লামেন্টে আসন পেয়েছে। কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৩ দশমিক ৮১ শতাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৮ দশমিক ৯৮ শতাংশ এবং নিউ পিপল ৭ দশমিক ৯৬ শতাংশ ভোট। জাস্ট রাশিয়া ৫ শতাংশের প্রয়োজনীয় সীমা অতিক্রম করেছে।

এসব দল সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ বিষয়ে ইউনাইটেড রাশিয়ার সঙ্গে একই অবস্থানে ভোট দিয়েছে।

আরও পড়ুন

‘দুর্ঘটনা’ সাজিয়ে ন্যাটোর শক্তি পরীক্ষা করতে পারে রাশিয়া

২১ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভা জানিয়েছেন, ১১ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ ভোট দিয়েছেন। তার দাবি, এটি এ ধরনের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি। ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যেও ভোটগ্রহণ স্বাভাবিকভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে নির্বাসিত বিরোধী কর্মীরা ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ায় প্রথম পার্লামেন্ট নির্বাচন। পুতিন এই নির্বাচনকে যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের পরীক্ষা হিসেবে তুলে ধরেছিলেন। তবে কড়া নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশে অধিকাংশ যুদ্ধবিরোধী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি।

জাতীয় পর্যায়ে কোনো আসন পায়নি যুদ্ধবিরোধী ইয়াব্লোকো পার্টি। তবে নভগোরদ অঞ্চলের পার্লামেন্টে দলটি ৫ শতাংশের সীমা পেরিয়ে একটি ছোট উপস্থিতি তৈরি করতে যাচ্ছে। প্রায় ৯৭ শতাংশ ভোট গণনার পর দলটি জানিয়েছে, সেখানে ১২ হাজারের বেশি মানুষ তাদের ভোট দিয়েছেন।

এদিকে চেচনিয়ায় পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চম মেয়াদে আঞ্চলিক নেতা নির্বাচিত হয়েছেন।

সূত্র : আলজাজিরা

রাশিয়ার নির্বাচনভোটপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল