সাংবাদিকদের ইসি আনোয়ার
চাপে নয়, বাস্তবতা বিবেচনায় এ বছর স্থানীয় নির্বাচন নয়

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার
কোনো চাপে নয়, পাবলিক পরীক্ষার কারণে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বললেন, পরীক্ষা শেষে জানুয়ারি থেকে নির্বাচন শুরু করতে চায় কমিশন। তবে এখনো ঠিক হয়নি ভোটের তারিখ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বললেন তিনি। তার ভাষ্য, নভেম্বর-ডিসেম্বরে পাবলিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন করা কঠিন। ভোট হলে প্রচারের কারণে পড়াশোনায় ব্যাঘাত



