Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ইসি

ইউপি ভোট ২১ জানুয়ারি থেকে, ডিসেম্বরে দলগুলোর সঙ্গে সংলাপ
ইউপি ভোট ২১ জানুয়ারি থেকে, ডিসেম্বরে দলগুলোর সঙ্গে সংলাপ
সারা দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুয়ারিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৫০ দিনের মধ্যে পাঁচ ধাপে ভোট গ্রহণের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছে কমিশন। ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সোমবার নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, কোন ইউনিয়নে কোন দিন ভোট হবে, সেই তালিকা আগামী ব...
জাতীয়•১ দিন আগে
প্রথম ধাপে ভোট ১০৫০ ইউনিয়নে শুরু ২১ জানুয়ারি
প্রথম ধাপে ভোট ১০৫০ ইউনিয়নে শুরু ২১ জানুয়ারি
আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। যেসব ইউনিয়ন মেয়াদোত্তীর্ণ সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। গতকাল রবিবার এ পরিকল্পনার তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় ধাপে বেশিরভাগ ইউপির ভোট শেষ করতে চাই। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে এ সংখ্যা কমবে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; এটা বিবেচনায় নিয়ে প্রথম ধাপ কমপ্লিট করছি।’ আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয়...
জাতীয়•৮ দিন আগে
নির্বাচনী হলফনামায় আমির হামজার সম্পদ গোপনের অভিযোগ, ইসিতে আবেদন
নির্বাচনী হলফনামায় আমির হামজার সম্পদ গোপনের অভিযোগ, ইসিতে আবেদন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও ব্যাংক হিসাবের তথ্যে ব্যাপক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় এক ভোটার।আবেদনকারী মো. সিরাজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুরের হাতিয়া আব্দালপুর এলাকার আলী হোসেনের ছেলে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে তিনি এ আবেদন জমা দেন। এতে আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন...
সারা দেশ•১৪ দিন আগে
ইসিতে আস্থা নেই, দোলাচলে ১১ দল
ইসিতে আস্থা নেই, দোলাচলে ১১ দল
আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ঘোষণামতো প্রস্তুতিও নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। তৃণমূলে এরই মধ্যে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নির্বাচনে যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিশেষ করে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জোটটির নেতারা বলছেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই তাদের। নির্বাচন কমিশনের সংস্কার না হলে কিংবা প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ...
রাজনীতি•১৪ দিন আগে
ঠাকুরগাঁও-১ আসনে আজ পাঁচ প্রার্থীর ভোটযুদ্ধ
ঠাকুরগাঁও-১ আসনে আজ পাঁচ প্রার্থীর ভোটযুদ্ধ
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে আজ বৃহস্পতিবার। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম। গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম পাঠানো হয়। পরে সেগুলো নেওয়া হয় নির্ধারিত কেন্দ্রে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে ইসি কাজ করছে বলেও নানা উদ্বেগের কথা...
সারা দেশ•১৯ দিন আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : নানা অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : নানা অভিযোগ নিয়ে ইসিতে জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের মাঠের অবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ জানালো প্রধান বিরোধী দল জামায়োতে ইসলামী। সেখানে আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে দলটির অভিযোগ। স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে তারা। সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের চার দিন আগে আজ রবিবার জামায়াতের একটি প্রতিনিধি দল অভিযোগ নিয়ে ঢাকায় নির্বাচন ভবনে যায়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ চেয়েছে তারা। বিএনপির সাবেক মহাস...
রাজনীতি•২৩ দিন আগে
৩১ অক্টোবর পর্যন্ত ভোটার স্থানান্তর করার সুযোগ
৩১ অক্টোবর পর্যন্ত ভোটার স্থানান্তর করার সুযোগ
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করা যাবে। গতকাল শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসির সময়সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। ভোটার স্থানান্তরের আবেদন ইস্যুর শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের জন্য দাখিল ক...
জাতীয়•প্রায় ১ মাস আগে
ইউপি ভোটের চূড়ান্ত তারিখ জানা যাবে সোমবার
ইউপি ভোটের চূড়ান্ত তারিখ জানা যাবে সোমবার
স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদের ভোট কবে হবে, তা জানা যাবে আগামী সোমবার। সেদিন এই নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সোমবার নির্বাচন কমিশন সভা রয়েছে। সে সভাতেই ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার। নির্বাচন কম...
নির্বাচন•প্রায় ১ মাস আগে
ডিজিটাল যুগেও দ্বৈত ভোটার সাড়ে ৪ লাখ
ডিজিটাল যুগেও দ্বৈত ভোটার সাড়ে ৪ লাখ
দেশের সব ভোটারের আঙুলের ছাপ, আইরিশ ও ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ডিজিটাল তথ্যভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। ফলে কেউ দ্বিতীয়বার ভোটার হিসেবে নিবন্ধিত হতে চাইলে তা শনাক্ত হওয়ার কথা। তবে এরপরও ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে একই ব্যক্তির একাধিক রেকর্ড। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক রেকর্ড রয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫৭৬টি। এর মধ্যে ২৬ হাজার ২৭২টি রেকর্ড নিষ্পত্তি করেছে ইসি। এসব ঘটনায় মামলা রয়েছে ২৫৭টি। শুধু দ্বৈত ভোটারের রেকর্ডই নয়, জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় ‘মৃত’ হ...
জাতীয়•প্রায় ২ মাস আগে
চাপে নয়, বাস্তবতা বিবেচনায় এ বছর স্থানীয় নির্বাচন নয়
চাপে নয়, বাস্তবতা বিবেচনায় এ বছর স্থানীয় নির্বাচন নয়
কোনো চাপে নয়, পাবলিক পরীক্ষার কারণে নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বললেন, পরীক্ষা শেষে জানুয়ারি থেকে নির্বাচন শুরু করতে চায় কমিশন। তবে এখনো ঠিক হয়নি ভোটের তারিখ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বললেন তিনি। তার ভাষ্য, নভেম্বর-ডিসেম্বরে পাবলিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন করা কঠিন। ভোট হলে প্রচারের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে শিক্ষার্থীদের। এ সময় আইনশৃঙ্খল...
নির্বাচন•প্রায় ২ মাস আগে
ভোটাধিকার নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভ প্রবাসীদের
ভোটাধিকার নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভ প্রবাসীদের
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ডাকযোগে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুত করা স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত বিধিমালা ও আচরণবিধিতে এ সুযোগ না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ইসির যুক্তি, বিদেশে থাকা ভোটারদের কাছে ব্যালট পাঠানো, তা ফেরত আনা, যাচাই এবং নির্ধারিত সময়ের মধ্যে গণনায় অন্তর্ভুক্ত করা জটিল ও ব্যয়বহুল। তবে ইসির এ সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দল, প্রবাসী ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে প্রশ্ন উঠে...
জাতীয়•প্রায় ২ মাস আগে
ইউপি নির্বাচনে ১৫% ভোট না পেলেই জামানত বাজেয়াপ্ত
ইউপি নির্বাচনে ১৫% ভোট না পেলেই জামানত বাজেয়াপ্ত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিধিমালায় একগুচ্ছ পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জামানত ফেরত পাওয়ার শর্ত হচ্ছে আরও কঠোর। এক্ষেত্রে প্রদত্ত ভোটের ন্যূনতম ১২ শতাংশের বদলে ১৫ শতাংশ পাওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাড়ছে চেয়ারম্যান প্রার্থীদের জামানত। বাড়ানো হচ্ছে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমাও। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগামীর সময়কে জানালেন, বড় ধরনের পরিবর্তনের মধ্যে মূলত দুটি বিষয় রয়েছে— প্রার্থীদের জামানত বৃদ্ধি...
জাতীয়•২ মাস আগে
নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তে সরকারে প্রশ্ন
নির্বাচন কমিশনের একক সিদ্ধান্তে সরকারে প্রশ্ন
চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে গত সোমবার ইসির এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই সরকারের তরফে দাবি করা হয়েছে— ইউপি নির্বাচনের তারিখ নিয়ে কিছুই জানা নেই তাদের। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তথ্য উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্টরা বলছেন, ইসির ঘোষণার বিষয়টি তাদের জানা নেই। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত সরকারের। এরপর ইসি বলেছে, আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পরই চ...
জাতীয়•২ মাস আগে
ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে কীভাবে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে কীভাবে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
স্থানীয় সরকার নির্বাচন হবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের মধ্যে কোনো মতভেদ নেই। তবে নির্বাচন কবে হবে এবং কোন পদ্ধতিতে বা কোন পর্যায় থেকে শুরু হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রাথমিক সময়সূচি প্রকাশের পর সরকারের পক্ষ থেকে সেটি সম্পর্কে কিছু জানা নেই বলে মন্তব্য করা হলেও ইসি বলছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল...
জাতীয়•২ মাস আগে
স্থানীয় সরকার নির্বাচন বর্জনের চিন্তা নেই জামায়াতের, তবে...
স্থানীয় সরকার নির্বাচন বর্জনের চিন্তা নেই জামায়াতের, তবে...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন থেকে এখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরং নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলা রেখেই সবার জন্য সমান ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে দলটি। তবে তাদের দাবিগুলো সরকার ও নির্বাচন কমিশন আমলে না নিলে কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতিও রয়েছে। শেষ পর্যন্ত কোনো সমাধান না হলে নির্বাচন বর্জনের বিষয়টি বিবেচনায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, তারা...
রাজনীতি•২ মাস আগে
নতুন ভোটার সাড়ে ৪ লাখ, দেশে এখন মোট ভোটার কত দাঁড়াল
নতুন ভোটার সাড়ে ৪ লাখ, দেশে এখন মোট ভোটার কত দাঁড়াল
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদ থেকে এ পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ার পর দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সর্বশেষ হালনাগাদের পর মোট ভোট...
জাতীয়•৩ মাস আগে
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কাল
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কাল
দীর্ঘ সাড়ে তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। দুই প্রার্থীর কেউ-ই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত ভোটের পথেই গড়িয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। চট্টগ্রাম-৪ আসনের গেজেট স্থগিত থাকায় এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট শেষে কালই ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনে...
জাতীয়•৩ মাস আগে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) পাঠানো এই তালিকা নিয়ে আজই আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত সোমবার ইসির এই সিনিয়র সচিব জানিয়েছেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।‘আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ওনাদের কাছে অনুরোধ করেছি যে ভোটার তালিকাটা ওনারা দেবেন। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও শিডিউল নিয়ে...
জাতীয়•৩ মাস আগে
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জামায়াত
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জামায়াত
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে।আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।দলটির প্রতিনিধিদলে থাকছেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কে...
রাজনীতি•৪ মাস আগে
মল্লিককে সরিয়ে ইসির জনসংযোগ পরিচালক মমিন সরকার
মল্লিককে সরিয়ে ইসির জনসংযোগ পরিচালক মমিন সরকার
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থাটির নতুন জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসির এনআইডি অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকার।আজ রবিবার ইসির সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। আরও পড়ুন রাষ্ট্রপতি নির্বাচনে তোড়জোড়, স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি...
জাতীয়•৪ মাস আগে