Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইউপি ভোট ২১ জানুয়ারি থেকে, ডিসেম্বরে দলগুলোর সঙ্গে সংলাপ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৫০
শেয়ার করুন:
ইউপি ভোট ২১ জানুয়ারি থেকে, ডিসেম্বরে দলগুলোর সঙ্গে সংলাপ

ছবি: আগামীর সময়

সারা দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুয়ারিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৫০ দিনের মধ্যে পাঁচ ধাপে ভোট গ্রহণের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছে কমিশন। ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, কোন ইউনিয়নে কোন দিন ভোট হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ করা হতে পারে।

নির্বাচন কমিশনার জানান, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের জন্য ইউনিয়নগুলোর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন রাখার কারণ ব্যাখ্যা করে সানাউল্লাহ বলেছেন, আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন নির্ধারিত সময়ে করা সম্ভব হবে না, সেগুলো পরে এ ধাপে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, কোন ইউনিয়নে পরিষদ নির্বাচন কবে সেটি বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে ২১ জানুয়ারি থেকে শুরু হবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেছেন, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারিকে কেন্দ্র করে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ তারিখ থেকে কমবেশি ৫০ দিনের ব্যবধানে জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটের সময়সূচি ঘোষণা করবেন।
ইউপি নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেছেন, কমিশন এ ধরনের প্রভাবের আশঙ্কা করছে না। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়ক হতে পারে বলে মনে করে ইসি।

নির্বাচন আইন সংশোধনে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন ইউপি নির্বাচন কোন আইনে অনুষ্ঠিত হবে, তা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে ইসি। সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুসারেই ভোট আয়োজন করা হবে। অর্থাৎ তফসিল ঘোষণার সময় বিদ্যমান আইনই নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইউপি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কমিশনের কাছে দাবি জানায়নি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের কোনো আলোচনা এখনো হয়নি। জাতীয় নির্বাচন সামনে রেখে সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। প্রয়োজন অনুযায়ী যেখানে যে বাহিনী মোতায়েন করা দরকার, সেখানে তা করা হবে।

ইউপি নির্বাচন শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ আলোচনা হতে পারে।

নির্বাচন কমিশনার জানান, কমিশন সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের ক্রমানুসারে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এবং ইউপি নির্বাচন শুরুর আগে জাতীয় নির্বাচনের মতোই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে চায় কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ আলোচনা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সংলাপে স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর মতামত নেওয়া হবে।

ইসিনির্বাচন কমিশনইউপি নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ