ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, অর্থনৈতিক বৈষম্য এবং সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো ফ্রান্স। গতকাল শনিবার রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন শিক্ষার্থী, শ্রমিক, সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং ইয়েলো ভেস্ট আন্দোলনের সমর্থকরা। বিক্ষোভ ঘিরে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। প্যারিসে সংবাদমাধ্যম সিএনিউজের কার্যালয়ে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। মার্সেইয়ে...