Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নতুন যাত্রা

হাসান ইলিয়াছ, প্যারিস থেকে
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৬:৩৩
প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নতুন যাত্রা

সংগৃহীত ছবি

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়ে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইকবাল হাওলাদার রিপন, সাধারণ সম্পাদক হিসেবে টি. এম. রেজা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি মুন্সী ও মমিন আলী দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ-বিক্রমপুরের মানুষকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করাই নতুন নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার।

নবনির্বাচিত সভাপতি ইকবাল হাওলাদার রিপন বলেন, মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে নতুন কমিটি কাজ করবে। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সাধারণ সম্পাদক টি. এম. রেজা বলেন, নতুন দায়িত্ব তাঁর জন্য একই সঙ্গে সম্মান ও বড় দায়িত্বের বিষয়। সংগঠনের সদস্যদের মতামত এবং সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার কথাও জানান তিনি।

সাংগঠনিক সম্পাদক রনি মুন্সী বলেন, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন প্রজন্মের প্রবাসীদের সংগঠনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতেও গুরুত্ব দেওয়া হবে।

অপর সাংগঠনিক সম্পাদক মমিন আলী বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। প্রবাসীদের প্রয়োজনে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন আব্দুল্লাহ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মিল্টন ভূঁইয়া, শারমিন সুলতানা রলি, আল আমিন, আকাশ আহমেদ, শাহিন মৃধা, জয় সিকদার, মামুন শিকদার, তানভীর শাওন, আলমগীর হোসেন, মনির মোল্লা, মো. মহসিন, মাইনুদ্দিন দেওয়ান, শ্রী ধীরেন মল্লিক ও আহমেদ রুমেল হাসান।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন খোরশেদ মাহাতবর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. রয়েল মোল্লা, মো. জিলানী, মো. সাইফুল তালুকদার, মেহেদি হাসান মাসুম ও বশির উল্লাহ। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন লিটন আহমেদ, মোহাম্মদ বাবু, গাউস জমাদার, গাউস উল আযম, জমজম ভূঁইয়া ও মাহমুদুল হাসান দীপ্ত।

যুব সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হৃদয় আহমেদ, বিপুল আহমেদ, নাজমুল রনি, হৃদয় আহমেদ হানিফ ও মামুন হুসাইন।

দপ্তর সম্পাদক হয়েছেন আল মামুন। সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান, ইউনুস শীলানু, ইকবাল শেখ দিপু, মো. সোহাগ ও সেলিম আহমেদ। অর্থ সম্পাদক কামরুজ্জামান বেপারী (কাজল) এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সোহেল মাহমুদ, মাসুম বেপারী, রাজীব আহমদ ও সোহাগ বেপারী।

প্রচার সম্পাদক সুমন মির্জা। সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী গান্ধী বিশ্বাস, শরিফুল ইসলাম, সিয়াম আহমেদ ও রনি বেপারী। ক্রীড়া সম্পাদক নাবিদ রহমান মিন্টু এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম বিল্লাহ, আকাশ আহমেদ ও শ্যামল দাস।

মিলনায়তন সম্পাদক কাওসার মোল্লা এবং সহ-মিলনায়তন সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী সুশান্ত দাস ও ফাহিম হাসান।

এ ছাড়া আপ্যায়ন সম্পাদক হিসেবে উজ্জ্বল মোল্লা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে ডা. অনিক, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রাসেল আদনান, আইন ও বিচারবিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী হাসান, যুববিষয়ক সম্পাদক হিসেবে সাজু সরকার এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক হিসেবে সালাম তালুকদার দায়িত্ব পেয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন মাদাম রাত্রি আক্কাস এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মাদাম নিসাইফা বেপারী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আখতার হোসেন খোকন, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী সুফিয়ান এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন পায়েল।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীদের মধ্যে ঐক্যের বন্ধন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সব সদস্য এবং মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্স প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্যারিসমুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: