Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ফ্রান্সজুড়ে সূর্যগ্রহণ দেখতে লাখো মানুষের ঢল

ফ্রান্স প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৫:০০
ফ্রান্সজুড়ে সূর্যগ্রহণ দেখতে লাখো মানুষের ঢল

সংগৃহীত ছবি

বিরল সূর্যগ্রহণকে ঘিরে বুধবার ফ্রান্সজুড়ে তৈরি হয় ব্যাপক উৎসাহ। প্যারিসসহ দেশটির বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। বিশেষ চশমা পরে চাঁদের আড়ালে সূর্যের ধীরে ধীরে ঢেকে যাওয়ার দৃশ্য উপভোগ করেন তারা।

১২ আগস্টের এই সূর্যগ্রহণ ফ্রান্সের মূল ভূখণ্ডে ছিল আংশিক। তবে গ্রহণের মাত্রা ছিল উল্লেখযোগ্য। প্যারিসে সূর্যের প্রায় ৯২ শতাংশ চাঁদের আড়ালে চলে যায়। দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে এই হার আরও বেড়ে যায়। স্পেন সীমান্তের কাছাকাছি এলাকায় সূর্যের ৯৯ শতাংশেরও বেশি ঢেকে যায়।

প্যারিসে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে গ্রহণ শুরু হয়। রাত সাড়ে ৮টার দিকে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। সূর্য তখন দিগন্তের কাছাকাছি থাকায় খোলা ও উঁচু জায়গা থেকে গ্রহণ দেখার জন্য আগে থেকেই প্রস্তুতি নেন অনেকে।

রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা লা দেফাঁসেও বিকেল থেকে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কর্মব্যস্ততার মধ্যেও অনেকে কিছু সময়ের জন্য সেখানে অবস্থান নেন আকাশের এই বিরল দৃশ্য দেখতে। পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আসা মানুষের পাশাপাশি পর্যটক ও বিভিন্ন দেশের অভিবাসীদেরও গ্রহণ পর্যবেক্ষণে দেখা যায়।

গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে প্যারিসের আকাশে সূর্যের মাত্র একটি ছোট অংশ দৃশ্যমান ছিল। চাঁদের ছায়া সূর্যের ওপর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিনের আলোও কিছুটা ম্লান হয়ে আসে। অনেকে মুঠোফোন ও ক্যামেরায় সেই মুহূর্ত ধারণ করেন।

ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গ্রহণের দৃশ্য একরকম ছিল না। উত্তরাঞ্চলের লিলে সূর্যের প্রায় ৯০ শতাংশ ঢেকে যায়। প্যারিসে এই হার প্রায় ৯২ শতাংশ এবং স্পেন সীমান্তের কাছে তা ৯৯ শতাংশের বেশি পৌঁছায়। ১৯৯৯ সালের পর ফ্রান্সের মূল ভূখণ্ডে এত গভীর মাত্রার আংশিক সূর্যগ্রহণ আর দেখা যায়নি।

তবে ফ্রান্সে এটি পূর্ণ সূর্যগ্রহণ ছিল না। পূর্ণ সূর্যগ্রহণের সরু পথ অতিক্রম করে উত্তর স্পেনসহ ইউরোপের কয়েকটি অঞ্চল। ফ্রান্সের ক্ষেত্রে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়নি।

সূর্যগ্রহণকে ঘিরে মানুষের আগ্রহের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই সূর্যগ্রহণ দেখার সময় অনুমোদিত বিশেষ সূর্যগ্রহণের চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সাধারণ সানগ্লাস দিয়ে সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়।

বুধবার সন্ধ্যায় ফ্রান্সের বিভিন্ন শহরে ছিল ভিন্ন এক দৃশ্য। ব্যস্ত নগরজীবনের মাঝেও কিছু সময়ের জন্য মানুষের দৃষ্টি আটকে যায় আকাশে। প্যারিসের লা দেফাঁস থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত সূর্যের ওপর চাঁদের ছায়া দেখার জন্য জড়ো হন অসংখ্য মানুষ।

বিরল এই আংশিক সূর্যগ্রহণ ফ্রান্সের মানুষের জন্য হয়ে ওঠে একটি স্মরণীয় মহাজাগতিক মুহূর্ত।

ফ্রান্সসূর্যগ্রহণপ্যারিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের