Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

জেমসের গানে প্যারিসে বাঙালির উচ্ছ্বাস

হাসান ইলিয়াছ, প্যারিস থেকে
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২১:১০
জেমসের গানে প্যারিসে বাঙালির উচ্ছ্বাস

ছবি: আগামীর সময়

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ সার্সেলে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’-এ সংগীত পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় শিল্পী জেমস।

রোববার সাপ্তাহিক ছুটির দিনে সার্সেলের একটি খোলা মাঠে আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবে অংশ নেন বিপুলসংখ্যক দর্শক। দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।

উৎসবের মূল আকর্ষণ ছিলেন ‘নগর বাউল’ ব্যান্ডের প্রধান জেমস। মঞ্চে তার পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। জনপ্রিয় গানগুলোতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

এ ছাড়া গান পরিবেশন করেন বাংলাদেশি ব্যান্ড ‘জলের গান’ এবং নেদারল্যান্ডসভিত্তিক বাংলাদেশি শিল্পী বিন্তি। তাদের পরিবেশনাও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।



আয়োজক কমিটি জানায়, ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’ প্রতিবছর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালে আয়োজনের পরিকল্পনা থাকলেও ফ্রান্সের তৎকালীন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সফলভাবে উৎসব সম্পন্ন হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। আয়োজকদের মতে, দীর্ঘদিন পর এমন একটি সাংস্কৃতিক আয়োজন প্রবাসীদের মাঝে নতুন উৎসাহ তৈরি করেছে।

অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে আয়োজক কমিটি তিনটি বিনামূল্যের বাসের ব্যবস্থা করে। পাশাপাশি বাঙালির ঐতিহ্য তুলে ধরতে ছিল বিভিন্ন খেলাধুলা, দেশীয় পণ্য ও খাবারের স্টল।

সমুচা, সিঙ্গাড়া, ঝালমুড়ি, পিঠা-পুলি, বিরিয়ানি, ডাবের পানি ও বিভিন্ন পানীয়ের পাশাপাশি ছিল পান-সুপারির স্টল।

উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সার্সেলের ডেপুটি মেয়র, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

জেমসের গানবাঙালির উচ্ছ্বাসপ্যারিসফ্রান্সজেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: