Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

প্যারিসে শরীফ আল মোমিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাসান ইলিয়াস, প্যারিস থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২২
প্যারিসে শরীফ আল মোমিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে এম. সি. ইন্সটিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর ভাইস চেয়ারম্যান মরহুম শরীফ আল মোমিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ওবেরভিলিয়ে এলাকায় এম. সি. ইন্সটিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবন, সামাজিক অবদান ও কমিউনিটির প্রতি তার ভূমিকা স্মরণ করা হয়। পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ বদরুল বিন হারুন। সঞ্চালনায় ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর ও সিনিয়র সাংবাদিক মাহবুব হোসাইন। এতে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, আহসানুল হক বুলু, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আযাদ, এম. সি. ইন্সটিটিউটের প্রধান উপদেষ্টা শামীম মোল্লা, মুসলিম কমিউনিটি নেতা মোহাম্মদ হানিস, মৌরিতানিয়া কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইল, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সিরাজুর রহমান, ঢাকা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মানিক মিয়া, কমিউনিটি নেতা আশরাফুল ইসলাম, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, মিন্টু চৌধুরী, টি. এম. রেজা, ব্যবসায়ী এনামুল হক, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুনেদ আহমেদ, বিএনপি নেতা মিল্টন সরকার, এম. সি. ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মামুন, ফেরদৌস আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ, মোহাম্মদ ফিরোজ, ‘আমি ভয়েজ’ এর স্বত্বাধিকারী তানজিম হোসেন ও কাউন্সিলর কৌশিক রাব্বানি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেইলি সান ও বাংলা নিউজ টুয়েন্টি ফোরের ফ্রান্স প্রতিনিধি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুমিন আনসারী, দৈনিক দেশ রূপান্তর ও বাংলা ভিশন টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল কমিউনিটির সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম, সময় সংবাদ টেলিভিশনের সাংবাদিক লুৎফর রহমান বাবু, শিল্পী সাইফুল আলম, এনটিভির সাংবাদিক আবুল কালাম মামুন, পিবিএন টুয়েন্টি ফোরের এডিটর সাংবাদিক সাইফুল ইসলাম, এফডিএইচআর-এর সদস্য মোহাম্মদ আরাফাত রহমান, এবং মাসুম রেকাবদার। এছাড়া ছিলেন মরহুমের ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ জিয়াউল কবির, দেশ সার্ভিসের মোহাম্মদ শাহজাহান মিয়া, জহির হোসাইন, মিজানুর রহমান, এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, মরহুমের বড় ছেলে ইলমান শরিফ, হাবিব আলম ও অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও স্মৃতিচারণের পর শরীফ আল মোমিনের কর্মময় জীবন নিয়ে আলোচনা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন শরীফ আল মোমিন। চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্যারিসের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

প্যারিসশোক সভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি