Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

প্যারিস টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

হাসান ইলিয়াছ, প্যারিস থেকে
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২
শেয়ার করুন:
প্যারিস টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

সংগৃহীত ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে আন্তর্জাতিক টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য মেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। বিশ্বের বিভিন্ন দেশের টেক্সটাইল প্রস্তুতকারক, পোশাক উৎপাদক, ফ্যাশন ব্র্যান্ড, আমদানিকারকের পাশাপাশি ১৭টি বাংলাদেশি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে এতে।

মেলার ৩ নম্বর হলের বি৩৩০ নম্বর বুথে ৩১ আগস্ট বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলাদেশের প্যাভিলিয়ন। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা প্যাভিলিয়নের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্যাভিলিয়ন পরিচালক মোহাম্মদ রেহান উদ্দিনসহ প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক মেসে ফ্রাঙ্কফুর্টের তথ্য অনুযায়ী, এবারের মেলায় প্রায় ৩৫টি দেশের ১ হাজার ৩০০ নির্মাতা ও সরবরাহকারী অংশ নিচ্ছেন। প্যারিস ল্য বুর্জের ২, ৩ ও ৪ নম্বর হলে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং এবং প্রযুক্তি ও টেকসই ফ্যাশনকেন্দ্রিক অ্যাভানটেক্স প্যারিসের আয়োজন চলছে। ৩১ আগস্ট শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবায় বড় পরিবর্তন

৩১ আগস্ট ২০২৬


মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এবার বেশ উল্লেখযোগ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে ১২টি এবং ব্যক্তিগত উদ্যোগে আরও পাঁচটি প্রতিষ্ঠানসহ মোট ১৭টি বাংলাদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ইউরোপীয় ক্রেতা, ব্র্যান্ড ও আমদানিকারকদের সামনে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উৎপাদন সক্ষমতা তুলে ধরছে।

এবারের মেলায় টেকসই ফ্যাশন বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রাকৃতিক ও পুনর্ব্যবহৃত ফাইবার, পরিবেশবান্ধব কাঁচামাল, দায়িত্বশীল উৎপাদন এবং শ্রমিক অধিকারসম্মত কর্মপরিবেশ নিয়ে ক্রেতা ও প্রদর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। পাশাপাশি অ্যাভানটেক্স প্যারিস অংশে স্মার্ট ম্যাটেরিয়াল, সার্কুলার সলিউশন, অটোমেশন, মনিটরিং প্রযুক্তি ও নতুন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।


প্যারিসটেক্সওয়ার্ল্ডটেক্সটাইলফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল