Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

আবেদনেই মিলবে অ্যাপয়েন্টমেন্ট

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবায় বড় পরিবর্তন

হাসান ইলিয়াছ, প্যারিস থেকে
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২৩:০৪
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবায় বড় পরিবর্তন

সংগৃহীত ছবি

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা আরও সহজ ও গতিশীল করতে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণের সময়ই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা।


সোমবার (৩১ আগস্ট) দূতাবাসের কনস্যুলার শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘদিনের জটিলতা ও অনিশ্চয়তা কমাতেই নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতায় চালু হতে যাওয়া এ ব্যবস্থায় আবেদন ফরম পূরণের পর আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে হবে না।

নতুন নিয়মে আবেদন ফরম পূরণের সময়ই আবেদনকারী নিজের সুবিধাজনক দিন ও সময় নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছে দূতাবাস।

ইতোমধ্যে যারা ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণ করেছেন, তাদের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া কী হবে—এ বিষয়ে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক নোটিশ প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

অ্যাপয়েন্টমেন্ট সংকটের কারণে এর আগে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে বিশেষ কনস্যুলার কার্যক্রম চালু করেছিল দূতাবাস। আগস্ট মাসে প্রতি বুধবার ওয়াক-ইন এবং শনিবার বিশেষ সেবার মাধ্যমে বিপুলসংখ্যক আবেদনকারীকে ই-পাসপোর্টসংক্রান্ত সেবা দেওয়া হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৬ সালে এসব বিশেষ সেবার মাধ্যমে মোট ৯৯২ জন ই-পাসপোর্টসংক্রান্ত সেবা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২৪৫ জনের পাসপোর্ট ইতোমধ্যে বিতরণের অপেক্ষায় রয়েছে এবং ২৬৮টি পাসপোর্ট প্রিন্টের জন্য অপেক্ষমাণ রয়েছে।

এ ছাড়া ৪৮৪ জন আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় পরবর্তীতে তা দূতাবাসে জমা দেওয়ার কথা জানিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আবেদনকারীরা যত দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন, তত দ্রুত তাদের নথি বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কিছু আবেদনকারীর নথি অমুদ্রিত পাসপোর্ট ও রিভোকড-সংক্রান্ত কারণে পাসপোর্ট অধিদপ্তর থেকে দূতাবাসে ফেরত এসেছে। সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এসব সমস্যার সমাধান করতে হবে।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। সীমিতসংখ্যক স্লটের বিপরীতে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়া এবং অনলাইন প্রক্রিয়ার বিভিন্ন জটিলতার কারণে অনেকেই সময়মতো সেবা নিতে পারছিলেন না।

এ অবস্থায় আবেদন ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ চালু হওয়ায় প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ই-পাসপোর্টের আবেদন ও নথি জমা দেওয়ার প্রক্রিয়াও আরও সুশৃঙ্খল হবে বলে মনে করছে দূতাবাস।

সেবাপ্রার্থীদের নতুন ব্যবস্থাটি যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে দূতাবাসের কনস্যুলার শাখা। ই-পাসপোর্ট সেবা কার্যক্রমে প্রবাসীদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানিয়েছে দূতাবাস।

ফ্রান্সই-পাসপোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise