ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা আরও সহজ ও গতিশীল করতে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণের সময়ই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা।সোমবার (৩১ আগস্ট) দূতাবাসের কনস্যুলার শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘদিনের জটিলতা ও অনিশ্চয়তা কমাতেই নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতায় চালু হতে যাওয়া এ ব্যব...