পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে তিন বোনসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, তিন বোন ঝুমুর বেগম (৩১), রিনা বেগম (২৭), সাথী বেগম (২৭) এবং রিনার স্বামী হাসান মৃধা (২৮)।আহতরা জানান, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় সিহাব, ওমর, জামাল, খাইরুল, ইশা ও পারভেজসহ ১৫ থেকে ১৬ জন কিশোর ঝুমুরের কা...