Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিয়ে ঠেকাতে মাদ্রাসা সুপারের কাছে ছাত্রীর লিখিত আবেদন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৪:০০
শেয়ার করুন:
বিয়ে ঠেকাতে মাদ্রাসা সুপারের কাছে ছাত্রীর লিখিত আবেদন

১৪ বছর বয়সী ঝুমুর আক্তার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করেছে তার পরিবার। আজ সোমবার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। বিয়ে বন্ধ করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে গতকাল রবিবার মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে ওই ছাত্রী।

তবে অভিযোগ পাওয়ার পরও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ওই বাড়িতে গ্রাম পুলিশ ও থানা পুলিশ পাঠিয়েছে।

ওই ছাত্রীর নাম ঝুমুর আক্তার। তার জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সে চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ঝুমুর শ্রেণিতে প্রথম স্থান অধিকারী।

মাদ্রাসার সুপার বরাবর দেওয়া আবেদনে ঝুমুর জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করেছেন। কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। পড়াশোনা চালিয়ে যেতে চায়। প্রয়োজনে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্যও মাদ্রাসার সুপারের কাছে অনুরোধ জানিয়েছে সে।

আবেদনে ঝুমুর লিখেছে, ‘আমার পরিবার জোরপূর্বক বিয়ের আয়োজন করেছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও এখন বিয়ে করতে চাই না।’

বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম আইনি বয়স ১৮ বছর। সে হিসাবে ১৪ বছর বয়সী ঝুমুরের বিয়ের আয়োজন বাল্যবিবাহের পর্যায়ে পড়ে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, এ ধরনের বিয়ে বন্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।

আরও পড়ুন

আমতলীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা

২১ সেপ্টেম্বর ২০২৬

লিখিত আবেদন পাওয়ার পরও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ বললেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমার করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।’

গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারাই এ বিষয়ে কাজ করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা জানিয়েছেন, ‘এ বিষয়ে কিছু জানি না। আমাকে কেউ বিষয়টি অবহিত করেননি। আমার প্রশাসনিক ক্ষমতা নেই। কোথাও গেলে আমি তাদের সঙ্গে থাকি।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, সাংবাদিকের কাছ থেকেই তিনি বিষয়টি প্রথম জানতে পেরেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন।

তবে বিষয়টি জানার পর ইউএনও আবুজর মো. ইজাজুল হক জানিয়েছেন, ওই বাড়িতে গ্রাম পুলিশ ও থানা পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি নিজে শিক্ষার্থীর বাবার সঙ্গে কথা বলবেন।

পটুয়াখালীগলাচিপাবাল্যবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ