দশম শ্রেণির শিক্ষার্থী হুমাইরা আক্তার। বয়স ১৬ বছর। নিয়মিত স্কুলে যাওয়া এই কিশোরী একদিন হঠাৎ জানতে পারে, কয়েক দিনের মধ্যেই তার বিয়ে। কিছুদিন আগেই পাঠ্যবইয়ে সে পড়েছে বাল্যবিয়ের কুফল সম্পর্কে। জেনেছে বাল্যবিয়ের সংজ্ঞা, ক্ষতিকর দিক ও আইনি বিধানও। কিন্তু নিজেই যখন সেই ঘটনার শিকার হতে যায়, তখন কী সেই জ্ঞান তাকে দেখাতে পারে পরিস্থিতি মোকাবিলার পথ?বাংলাদেশে বাল্যবিয়ের হার আগের তুলনায় কমেছে। কিন্তু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএ...