Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুমকি

খাসজমি দখল করে কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, চলাচলের পথ বন্ধের অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৫:১৪
শেয়ার করুন:
খাসজমি দখল করে কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, চলাচলের পথ বন্ধের অভিযোগ

দুমকি উপজেলার আঠারগাছিয়া গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়

পটুয়াখালীর দুমকিতে সরকারি জমি দখল করে পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

এতে স্থানীয় এক সাংবাদিক পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও অভিযুক্তদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কামাল সিকদারের পরিবারের অভিযোগ, সরকারি রেকর্ডে হালট (খাসজমি) হিসেবে চিহ্নিত জমি দখল করে পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটের সরকারি হালটটি কার্তিকপাশা ও আঠারোগাছিয়া গ্রামের জনসাধারনের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই হালটের দক্ষিন আঠারগাছিয়া বায়তুল হাসান জামে মসজিদের উত্তর পাশ দিয়ে ২৯ শতকের মতো জমি কবরস্থানের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। এলাকার জনগনের দাবি, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ফলে শুধু তাদের পরিবার নয়, ভবিষ্যতে সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

আরও পড়ুন

জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

০৬ নভেম্বর ২০২৬

ভুক্তভোগী কামাল সিকদার পরিবারের অভিযোগ, আবদুল জব্বার সিকদার সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা হওয়ায় তার প্রভাবের কারণে তারা প্রতিকার চাইতে গিয়ে সমস্যায় পড়ছেন। রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি জমির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং তাদের চলাচলের পথ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম উদ্দিন সরেজমিনে এসে কাজ বন্ধ রাখার কথা বলে গেলেও তার তোয়াক্কা না করে নির্মান কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি সাংবাদিক কামাল সিকদার বললেন, ‘আমি ঘটনার সময় পটুয়াখালী ছিলাম। পরিবারের সদস্যদের কাছে শুনে ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে দুমকি থানার এসআই সহিদুল ইসলাম ঘটনাস্থলে চলে আসেন। পরে আমি বাড়ি গিয়ে দেখি আমার বাড়ির রাস্তায় দেয়াল উঠিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।’

চলাচলের পথ উন্মুক্ত করে সরকারি খাসজমি উদ্ধারের দাবী জানিয়েছে কামাল হোসেনের পরিবার।

তবে অভিযোগ অস্বীকার না করে জমিটির মালিকানা ও ব্যবহারের বিষয়ে ভিন্ন দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আবদুল জব্বার সিকদার ও তার ভাই বিএনপি নেতা আবু সালেহ খোকন।

তাদের দাবি সরকারি খাসজমি হলেও জায়গাটি তাদের বাপ-দাদার আমলের পারিবারিক কবরস্থান। পারিবারিক কবরস্থানের নিরাপত্তায় সীমানাপ্রাচীর নির্মাণ করা তাদের নৈতিক দায়িত্ব।

আবদুল জব্বার বলেছেন, ‘জায়গাটি খাসজমি হয়ে থাকলে ভূমি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।এখানে কোনো ব্যক্তি বা পক্ষের বাধা দেওয়ার অধিকার নেই। এদিকে জমিটি সরকারি রেকর্ডীয় হালট নাকি দীর্ঘদিনের পারিবারিক কবরস্থানের অংশ তা নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী দাবির মধ্যে প্রকৃত অবস্থা নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। এ জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসের মাধ্যমে আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটের রেকর্ড, নকশা ও সরেজমিন সীমানা যাচাইয়ের দাবি উঠেছে।

স্থানীয়রা জানান, সরকারি জমির প্রকৃত অবস্থান নির্ধারণ এবং জনসাধারণের চলাচলের পথ নিশ্চিত করতে ভূমি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি জমি উদ্ধারের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের চলাচলের পথ সচল করার উদ্যোগ নেওয়া জরুরি।

খাসজমিদখলদুমকিপটুয়াখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের