Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সত্তরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস

এক রাতের ঝড়ে গলাচিপাতেই প্রাণ হারান প্রায় ২৯ হাজার মানুষ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৫:৫৫
শেয়ার করুন:
এক রাতের ঝড়ে গলাচিপাতেই প্রাণ হারান প্রায় ২৯ হাজার মানুষ

সংগৃহীত ছবি

১৯৭০ সালের ১২ নভেম্বর। দিনের আকাশে ছিল ছোপ ছোপ মেঘ। দেখে কেউ বুঝতে পারেননি, রাত নামার সঙ্গে সঙ্গে উপকূলীয় জনপদে নেমে আসবে ভয়াবহ এক দুর্যোগ। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চল। নিশ্চিহ্ন হয়ে যায় অসংখ্য জনপদ। স্বজন হারানোর কান্না, নিখোঁজ মানুষের খোঁজে আহাজারি আর চারদিকে ছড়িয়ে থাকা মরদেহের দৃশ্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হয়ে আছে আজও।

সেই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল পটুয়াখালী। বিশেষ করে গলাচিপা, আমতলী, কলাপাড়া ও উপকূলীয় দ্বীপাঞ্চলে নেমে এসেছিল মৃত্যুর মিছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বৃহত্তর পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান ৪৭ হাজার ৮৪৮ জন। নিখোঁজ হন আরও ১৬৫ জন। তবে স্থানীয় মানুষের স্মৃতিচারণ ও বিভিন্ন বেসরকারি সূত্রে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়।

সরকারি হিসাব অনুযায়ী, জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে তৎকালীন গলাচিপা থানায়। তখন দশমিনা ও রাঙ্গাবালীও গলাচিপা থানার অন্তর্ভুক্ত ছিল। ওই এলাকায় প্রাণ হারান ২৮ হাজার ৭১৮ জন। এ ছাড়া আমতলীতে ৯ হাজার ২২৩, কলাপাড়ায় ৪ হাজার ৬০৯, বাউফলে ২ হাজার ৯৯৭, মির্জাগঞ্জে ১ হাজার ৭০০, পটুয়াখালী সদরে ২৯, বরগুনা সদরে ২৪৫, বেতাগীতে ৭৪, পাথরঘাটায় ২১৩ এবং বামনায় ৪০ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

এ পরিসংখ্যানের পেছনে রয়েছে অসংখ্য পরিবারের হারিয়ে যাওয়ার গল্প। এমনই এক পরিবারের সদস্য ছিলেন প্রতিবেদক নিজেও। পাঁচ ভাইবোনের মধ্যে এক ভাই ও দুই বোনকে হারিয়েছিলেন তার মা-বাবা। ভাগ্যক্রমে তারা নিজেরা এবং পরিবারের আরও দুই সন্তান বেঁচে ছিলেন। ওই ঘটনার অনেক পরে লেখকের জন্ম। ছোটবেলা থেকেই ভাইবোনদের হারানোর শোকে মায়ের আহাজারি আর নির্ঘুম রাত কাটানোর দৃশ্য দেখেছেন তিনি। মায়ের কান্নার সঙ্গে কেঁদেছেন নিজেও। সেই স্মৃতির প্রত্যক্ষ সাক্ষী তিনি। তার মা আজ আর বেঁচে নেই।

ঘূর্ণিঝড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল দ্বীপের পর দ্বীপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সাগর ও নদীবেষ্টিত বিচ্ছিন্ন চরাঞ্চল। বর্তমান রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ দ্বীপেও নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, সেসময় দ্বীপটিতে ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস ছিল। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর বেঁচে থাকা মানুষের সংখ্যা ছিল হাতেগোনা। বহু পরিবার থেকে কেউই বেঁচে ছিলেন না।

উপকূলের বিস্তীর্ণ এলাকায় জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায় ঘরবাড়ি, ফসলের মাঠ ও গবাদিপশু। নষ্ট হয়ে যায় মানুষের জীবিকার অবলম্বন। নদী, খাল, বিল ও জলাশয়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহ। কোথাও স্বামী হারিয়েছেন স্ত্রী, কোথাও সন্তান হারিয়েছেন মা-বাবা। আবার কোনো কোনো পরিবার থেকে বেঁচে থাকার মতো কেউই অবশিষ্ট ছিলেন না।

আরও পড়ুন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, সমুদ্রবন্দরে সতর্কবার্তা

০২ নভেম্বর ২০২৬

১৯৭০ সালের এ ঘূর্ণিঝড় ‘ভোলা ঘূর্ণিঝড়’ নামে পরিচিত। এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ক্রান্তীয় ঘূর্ণিঝড় হিসেবে বিবেচিত। ১২ নভেম্বর রাতে শুরু হওয়া ঘূর্ণিঝড়টি ১৩ নভেম্বর পর্যন্ত উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায়। প্রবল বাতাসের সঙ্গে অস্বাভাবিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় নিম্নাঞ্চল ও দ্বীপগুলো।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, এ ঘূর্ণিঝড়ে আনুমানিক ৩ লাখ থেকে ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটে। অন্যদিকে, বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ইতিহাসবিষয়ক তথ্যে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। বিভিন্ন সূত্রে প্রাণহানির সংখ্যা নিয়ে মতপার্থক্য থাকলেও এটি যে বিশ্বের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, তা নিয়ে সংশয় নেই।

সেই ঘূর্ণিঝড় উপকূলীয় মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছিল। বহু মানুষ হারিয়েছিলেন বসতভিটা, জমিজমা ও জীবিকার একমাত্র অবলম্বন। দীর্ঘদিন ধরে সেই ক্ষত বয়ে বেড়িয়েছেন তারা। এ অভিজ্ঞতা উপকূলীয় অঞ্চলে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব সামনে নিয়ে আসে। পরবর্তী সময়ে বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি উপকূলীয় জনগোষ্ঠীকে দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫৬ বছর পেরিয়ে গেলেও পটুয়াখালীর উপকূলীয় জনপদে সেই ভয়াল রাতের স্মৃতি আজও মানুষের মুখে মুখে ফেরে। বিশেষ করে গলাচিপা ও রাঙ্গাবালীর প্রবীণদের কাছে ১৯৭০ সালের ১২ নভেম্বর এক দুঃসহ বেদনার রাত।
সেদিনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লাখো মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা।

সত্তরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপটুয়াখালীঘূর্ণিঝড়গলাচিপাপ্রাণহানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড