১৯৭০ সালের ১২ নভেম্বর। দিনের আকাশে ছিল ছোপ ছোপ মেঘ। দেখে কেউ বুঝতে পারেননি, রাত নামার সঙ্গে সঙ্গে উপকূলীয় জনপদে নেমে আসবে ভয়াবহ এক দুর্যোগ। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চল। নিশ্চিহ্ন হয়ে যায় অসংখ্য জনপদ। স্বজন হারানোর কান্না, নিখোঁজ মানুষের খোঁজে আহাজারি আর চারদিকে ছড়িয়ে থাকা মরদেহের দৃশ্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হয়ে আছে আজও।সেই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল পটুয়াখালী। বিশেষ...