মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তির শর্ত তেহরান লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তবে অবমুক্ত অর্থের ব্যবহার নিয়ে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছে ইরান, যা দুই দেশের মধ্যে নতুন মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে।সোমবার সাংবাদিকদের ট্রাম্প বললেন, ‘ইরান যদি তাদের চুক্তি অনুযায়ী না চলে, বা যদি তারা ঠিকভাবে আচরণ না করে, তাহলে আমি যা করার প্রয়োজন হবে, তাই করব।’গত সপ্তাহে ট্রাম্প এবং ইরা...