Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ডাকাতি

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারদের হেফাজত থেকে অস্ত্র, গুলি ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার তদন্তে অগ্রগতি হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা...
রাজধানী•৪ দিন আগে
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার দুপুরে জেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন দোগাছী ইউনিয়নের চকশ্যাম গ্রামের মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।...
সারা দেশ•১৩ দিন আগে
খুলনায় ছয়জনকে ১০ বছরের কারাদণ্ড
খুলনায় ছয়জনকে ১০ বছরের কারাদণ্ড
খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ছয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহাআলম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এক আসামিকে খালাস দিয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্ব...
সারা দেশ•১৫ দিন আগে
নোয়াখালীতে ডাকাতির অভিযোগে চারজন গ্রেপ্তার, টাকা উদ্ধার
নোয়াখালীতে ডাকাতির অভিযোগে চারজন গ্রেপ্তার, টাকা উদ্ধার
নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন, উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুরের বাকের হোসেন ওরফে অনু (৩২), একই ইউনিয়নের দরবেশপুর গ্রামের কোরবান আলী ওরফে দুলাল (৪৮), অশ্বদিয়া ইউনিয়নের পশ্চিম নিরঞ্জনপুরের সাইদুল হক ওরফে আরিফ (২১) এবং মহিবুল ইসলাম আসিফ (২৫)। আজ মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন...
সারা দেশ•১৫ দিন আগে
দিনে মহাসড়কে, রাতে ঘরে—ডাকাত আতঙ্কে কক্সবাজার
দিনে মহাসড়কে, রাতে ঘরে—ডাকাত আতঙ্কে কক্সবাজার
দুপুরের ব্যস্ত মহাসড়ক। টেকনাফ থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস। হঠাৎ পাহাড় থেকে নেমে আসে মুখোশধারী একদল অস্ত্রধারী। মহাসড়কে পেরেক লাগানো গাছ ফেলে বাসের গতি থামিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতি। ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের ছোড়া গুলিতে আহত হন এক যাত্রী।স্থানীয়দের দাবি, বিকাশ কোম্পানির তিন বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে পাহাড়ের দিকে পালিয়ে যায় ডাকাতরা।আজ রবিবার দুপুর পৌনে দুইটার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া ১৪ নম্বর সেতুর কাছে বিজিবির চেকপোস্ট থেকে অল্প দূরে সংঘটিত এ ঘটন...
সারা দেশ•১৭ দিন আগে
ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫
ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। গত বুধবার রাত প্রায় সোয়া ৩টায় নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাত সোয়া ৩টায় বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাতরা। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে— জানালেন সুধারাম মডেল থানার এসআই সায়মা সুলতানা।  
সারা দেশ•১৯ দিন আগে
নারায়ণগঞ্জে ৬ মাসে ৬৬ খুন
নারায়ণগঞ্জে ৬ মাসে ৬৬ খুন
নারায়ণগঞ্জে একের পর এক হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ধারাবাহিক হামলার ঘটনায় নতুন করে সৃষ্টি হয়েছে উদ্বেগ। চলতি বছরের জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত জেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৬৬টি। একই সময়ে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে অন্তত ১০টি। বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার ও গণপিটুনির ঘটনাও। ফলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা যেমন বাড়ছে, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও দেখা দিচ্ছে উদ্বেগজনকভাবে।পুলিশের তথ্য অনুযায়ী, বছরের প্রথম পাঁচ মাসেই ৫৪টি হ...
সারা দেশ•২৪ দিন আগে
পুলিশ সেজে ডাকাতি, গ্রেপ্তার তিন
মাধবপুর ● পুলিশ সেজে ডাকাতি, গ্রেপ্তার তিন
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িতে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯ জানায়, গত ২০ জুন রাতে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে মহাসড়কে ব্যবসায়ী সামছুল আলম সরকার ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং তাদের ব্যবহৃত গাড়ি ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হওয়ার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালি...
সারা দেশ•এক মাস আগে
চাচার বাড়িতে ‘ডিবি’ পরিচয়ে ভাতিজার ডাকাতি
চাচার বাড়িতে ‘ডিবি’ পরিচয়ে ভাতিজার ডাকাতি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গভীর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ প্রায় তিন লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। এ ঘটনার মূল পরিকল্পনায় ছিলেন ভুক্তভোগী পরিবারের আপন ভাতিজা। এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। ইতোমধ্যে ঘটনায় জড়িতের অভিযোগে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সিদ্দিকুর র...
সারা দেশ•এক মাস আগে
চাপাতি হাতে ডাকাতির প্রস্তুতি, তিনজনকে ধরল পুলিশ
চাপাতি হাতে ডাকাতির প্রস্তুতি, তিনজনকে ধরল পুলিশ
রাজধানীর আদাবরে মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— শাকিল (২৫), নয়ন মাতুব্বর (২৮) ও ইয়াছিন (২৫)।আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানিয়েছেন, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন— এম...
রাজধানী•এক মাস আগে
চাঁদপুরে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা
চাঁদপুরে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা
চাঁদপুরের শাহরাস্তিতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত রিগান ওই গ্রামের মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। তার স্বামী মো. রনি ঢাকায় চাকরি করেন। তাদের আড়াই বছর বয়সী মেয়ে ও  চার মাস বয়সী ছেলে আছে। ঘটনার সময় বাড়িতে দুই গৃহবধূ,...
সারা দেশ•এক মাস আগে
‘দিনদুপুরের ডাকাতি’ বলে মন্তব্য করেননি মরিনহো
‘দিনদুপুরের ডাকাতি’ বলে মন্তব্য করেননি মরিনহো
আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ নিয়ে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত মন্তব্যটি ভুয়া। প্রকৃতপক্ষে, একটি এক্স পোস্ট থেকে ভুয়া উদ্ধৃতিটির সূত্রপাত।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে দাবি করা হয়, আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিংকে মরিনহো ‘দিনদুপুরের ডাকাতি’ বলে মন্তব্য করেছেন। পরে যাচাই ছাড়াই কয়েকটি ফেসবুক পেজ ও গণমাধ্যমে একই দাবি প্রচার করা হয়।তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, হোসে মরিনহো এমন কোনো মন্তব্য করে...
সোশ্যাল মিডিয়া•এক মাস আগে
সন্ধ্যায় নিরাপত্তা জোরদারের সভা, ভোরে ৪ বাড়িতে ডাকাতি
রামু ● সন্ধ্যায় নিরাপত্তা জোরদারের সভা, ভোরে ৪ বাড়িতে ডাকাতি
সন্ধ্যায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। নিরাপত্তা, অপরাধ দমন ও জনসম্পৃক্ততার নানা আশ্বাস। অথচ সেই সভার কয়েক ঘণ্টা না পেরোতেই ভোরে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চারটি বসতবাড়িতে হানা দেয় সংঘবদ্ধ ডাকাত দল।দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটে নিয়ে যায় তারা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন...
সারা দেশ•এক মাস আগে
আশুলিয়া থেকে ডাকাতি হওয়া ৬৬ ড্রাম তেল উদ্ধার
আশুলিয়া থেকে ডাকাতি হওয়া ৬৬ ড্রাম তেল উদ্ধার
সাভারের আশুলিয়া থেকে ডাকাতি হওয়া ৬৬ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে নরসিংদীর মনোহরদীতে এই অভিযান চালানো হয়।আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মনোহরদীতে দুই দফা অভিযান চালানো হয়। উপজেলার একটি গোডাউন থেকে প্রথম দফায় দুই দিন আগে ৪৮ ড্রাম তেল উদ্ধার করা হয়। দ্বিতীয় দফায় একটি পুকুরের পানির নিচ থেকে ১৬ ড্রাম তেল উদ্ধার করা হয়। আরও পড়ুন...
সারা দেশ•২ মাস আগে
ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণ, দুই আসামি রিমান্ডে
কক্সবাজার ● ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণ, দুই আসামি রিমান্ডে
কক্সবাজারের মাতামুহুরীতে ডাকাতির পর গৃহবধূ ও তার মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।আজ বুধবার পাঁচদিনের রিমান্ড আবেদন করে আসামি রেজাউল করিম (৩৬) ও কাইছার প্রকাশ কায়ছারকে (২৭) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।শুনানি শেষে রেজাউলকে দুদিন ও কায়ছারকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মুহাম্মদ ফারহান সাদিক। আরও পড়ুন স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামি স্বামী, গ্রেপ্তার...
সারা দেশ•২ মাস আগে
আড়াইহাজারে এসি ল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে জখম
আড়াইহাজারে এসি ল্যান্ডসহ ৬ জনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হাইজাদী...
সারা দেশ•২ মাস আগে
ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬
ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬
কক্সবাজারের মাতামুহুরীতে একটি বাড়িতে ডাকাতির সময় গৃহবধূ ও তার মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতের ঘটনা এটি। আটক ব্যক্তিরা হলেন তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), রেজাউল করিম (৩৬), মেহেদী হাসান (২৪), মোহাম্মদ তানজিদ (২৪) ও মোহাম্মদ তারেক (২৬...
সারা দেশ•২ মাস আগে
পরিবার বাঁচাতে শরীরে ৮০ ছররা গুলি রিমনের
পরিবার বাঁচাতে শরীরে ৮০ ছররা গুলি রিমনের
শটগানের প্রায় ৮০টি ছররা গুলি শরীরে নিয়ে তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছেন রিফাত বিন রিমন। ১০ জন ডাকাতের সঙ্গে লড়াই করতে গিয়ে তাদের গুলিতে আহত হন তিনি। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ভারী ব্যান্ডেজ জড়ানো পা নিয়েই কাটছে তার জীবন।রিফাত বরগুনার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের...
সারা দেশ•২ মাস আগে
পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সভাপতির বাড়িতে ডাকাতি
কক্সবাজার ● পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সভাপতির বাড়িতে ডাকাতি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়া এলাকায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর চারটার দিকে সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শিশুসন্তান ও গৃ...
সারা দেশ•৩ মাস আগে
ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
চকরিয়া ● ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ গ্রেপ্তার ৫
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৫ মে) চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির...
সারা দেশ•৩ মাস আগে