Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২০:০৩
শেয়ার করুন:
‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

ছবি: আগামীর সময়

'ডাকাতির জন্য আব্বা বাদায় (সুন্দরবনে) যেতে পারে না, আমাগো (আমাদের) বাঁচাও।'

কথাগুলো বলছিল সুন্দরবনসংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার দৃষ্টিনন্দন এলাকার এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাহাদ হোসেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রাম থেকে এসেছে সে। তার ছোট্ট কণ্ঠে ছিল বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সংসারের অভাব আর অনিশ্চিত ভবিষ্যতের ভয়।

ফাহাদের বাবা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। তার উপার্জনেই চলে দাদাসহ ছয়জনের সংসার। ফাহাদের দাবি, বনদস্যুদের ভয়ে এখন তিনি বনে যেতে পারছেন না। আয় বন্ধ থাকায় সংসার কীভাবে চলবে, সেই দুশ্চিন্তা শিশুটির মনেও জায়গা করে নিয়েছে।

শুধু ফাহাদ নয়, তার সহপাঠী আরাফাত হোসেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেনেরও উদ্বেগ একই। তাদের সবার বাবাই সুন্দরবনের ওপর নির্ভরশীল। বনদস্যুদের হুমকি ও অপহরণের ভয়ে তারা বনে যেতে পারছেন না। তাই বাবাদের নিরাপত্তা ও পরিবারের জীবিকার নিশ্চয়তার দাবিতে সুন্দরবনকে দস্যুমুক্ত করার আন্দোলনে দেখা গেল শিশুদেরও।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারে উপকূলীয় প্রেস ক্লাব চত্বরে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

৩০ অক্টোবর ২০২৬

এতে গাবুরা, বুড়িগোয়ালিনীসহ সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকার জেলে, বাওয়ালি, শিশু, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সেখানে ফাহাদের পাশে দাঁড়িয়ে আরাফাত জানায়, তার বাবা শহিদুল শেখ প্রায় তিন মাস ধরে সুন্দরবনে মাছ ধরতে যেতে পারছেন না। বনদস্যুরা তাকে হুমকি দিয়েছে, চাঁদা না দিয়ে বনে গেলে আর বাড়ি ফিরতে দেওয়া হবে না। তাই পরিবারের সদস্যরাও নিরাপত্তার কথা ভেবে তাকে বনে যেতে নিষেধ করেছেন। বাবার আয় বন্ধ থাকায় তাদের সংসারে আর্থিক সংকট দেখা দিয়েছে।

একই অবস্থা সাইদুল ও সাব্বিরের পরিবারেরও। তারা জানায়, তাদের পরিবারের উপার্জনকারীরা প্রায় এক মাস আগে সুন্দরবনে যাওয়ার পাস-পারমিট করিয়েছেন। কিন্তু বনদস্যুদের ভয়ে বনে যেতে সাহস পাচ্ছেন না। মাছ ও কাঁকড়া আহরণ করে যাদের সংসার চলত, তাদের এখন ঘরে বসে থাকতে হচ্ছে।

শিশুদের দাবি, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে হবে এবং তাদের বাবা-চাচাদের নিরাপদে বনে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আন্দোলনকারীদের সঙ্গে ঢাকায় গিয়ে সরকারের কাছে দাবি জানাতেও প্রস্তুত তারা।

শিশুদের এই অংশগ্রহণ কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন সুন্দরবননির্ভর বনজীবীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম ও কথা বলে আসা জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

তিনি বলেন, বড়দের কথায় যেখানে বনদস্যুদের দৌরাত্ম্য, অপহরণ ও মুক্তিপণের কথা উঠে এসেছে, সেখানে শিশুদের কথায় ফুটে উঠেছে এর পারিবারিক ও মানবিক প্রভাব। তাদের কাছে বনদস্যুর আতঙ্ক মানে বাবার কর্মস্থলে যেতে না পারা, সংসারে অভাব আর বাবাকে হারানোর ভয়।

কল্যাণ ব্যানার্জি আরও বলেন, উপকূলের এই শিশু ও তাদের পরিবারের কথা চিন্তা করে হলেও সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে সরকারকে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।

নীলডুমুর বাজারে উপকূলীয় প্রেসক্লাব চত্বরে উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিমের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বন বিভাগের ড্রোন নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন লিটন। তিনি বলেন, 'যে ড্রোনে নিরীহ জেলেদের দেখা যায়, সেই ড্রোনে কি বনদস্যুদের দেখা যায় না?'

বক্তারা সরকারের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। কিন্তু বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা বনে যেতে পারছেন না। অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাদের পরিবারও উদ্বেগে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জি এম রুস্তম আলী, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, যুবনেতা খালিদ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য এম এম রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা হেলাল উদ্দিন, ওহিদুল ইসলাম ও আবু হোছাইন, গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবিয়ার রহমান, সংরক্ষিত নারী সদস্য ফরিদা খাতুন, গাবুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম ও সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আশিকুর রহমান আশিক ও ইয়াছিন আরাফাত। এ ছাড়া বনদস্যু নির্মূল কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রবিউল ইসলাম।

ডাকাতিসুন্দরবনমানববন্ধনশ্যামনগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার