Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফেনীতে থামছে না চুরি-ডাকাতি

‘দুই ব্যক্তি কলিং বেল বাজিয়ে বাসায় ঢুকে আমাকে বাথরুমে বেঁধে রাখে’

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১
‘দুই ব্যক্তি কলিং বেল বাজিয়ে বাসায় ঢুকে আমাকে বাথরুমে বেঁধে রাখে’

গ্রাফিকস: আগামীর সময়

চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান পরিচালনা করছে নিয়মিত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতার মধ্যেও থামছে না চুরি-ডাকাতির ঘটনা। গত এক মাসে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৩৫টি চুরি ও ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। চুরি হয়েছে পাঁচটি মোটরসাইকেল, লুট হয়েছে প্রায় ২৪ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা। যদিও এসব ঘটনায় পুলিশ ২৫ এবং স্থানীয় লোকজন আরও ১৫ জনকে আটক করেছে।

চুরির ঘটনাগুলো শুধু বাসাবাড়িতে সীমাবদ্ধ নেই। শিক্ষাপ্রতিষ্ঠান, মোটরসাইকেল রাখার স্থান এবং ব্যবসাপ্রতিষ্ঠানেও ঘটছে। কোথাও সিসিটিভি ক্যামেরা, কোথাও পানির মোটর, আবার কোথাও ঘরের ব্যবহার্য সামগ্রীও নিয়ে গেছে চোরের দল। বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

শহরের ট্রাংক রোডের মো. মহসিনের ভাষ্য, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান তিনি। ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে থানায় অভিযোগ করেন, কিন্তু এখনো সেটির সন্ধান পাননি।

একই ধরনের ঘটনার শিকার হয়েছেন শহরের মাস্টারপাড়ার বাসিন্দা মনিরুল হক মোহন ও হাজারী বাড়ির শওকত ইমরান হাজারীর দুই ভাড়াটিয়া। তাদের দুটি মোটরসাইকেল সম্প্রতি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিদের দেখা গেলেও তাদের শনাক্ত বা আটক করা যায়নি।

মোটরসাইকেলের পাশাপাশি বাসাবাড়িতেও চুরির ঘটনা ঘটছে। পৌর এলাকার সুলতানপুরের বাসিন্দা মীর মুরাদের ভাষায়, শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ফিরে এসে দেখেন, আলমারির তালা ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার, ১৫০ পাউন্ড ও ১ হাজার ২০০ ডলার নিয়ে গেছে চোরের দল।

বাসায় থাকা মানুষের উপস্থিতিতেও ঘটছে ডাকাতির ঘটনা। মহিপালের শাহানা আক্তার বললেন, ‘দুই ব্যক্তি কলিং বেল বাজিয়ে বাসায় প্রবেশ করে। আমাকে বাথরুমে বেঁধে রাখে। পরে তারা ১০ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা নিয়ে যায়।’

শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের খোন্দকার বাড়িতে এক ব্যাংক কর্মকর্তার বাসায়ও ঘটেছে ডাকাতির ঘটনা। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তিন ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাসাবাড়িতে এমন ঘটনার পাশাপাশি দাগনভূঞার কয়েকটি গ্রামেও ঘটেছে একাধিক চুরির ঘটনা।

উত্তর বারাহিগোবিন্দ গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ইমরানের দাবি, ডাকাতরা দরজা ভেঙে তাদের বাড়িতে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে দেড় ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলেও চেতনানাশকের কারণে অসুস্থ হয়ে পড়ায় তারা বাধা দিতে পারেননি। পরে পরিবারের দুই সদস্যকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

একই এলাকায় সিসিটিভি ক্যামেরাও চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দা তুহিন জানালেন, তাদের বাড়ির তিনটি ঘর থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে চোরের দল।

আরেক বাসিন্দা আকাশ জানিয়েছেন, তাদের বাড়ি থেকে হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছিল। পরে এসব সামগ্রী মোল্লাঘাটা বাজারে বিক্রি করতে গেলে স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে দেয়।

বারাহিগোবিন্দ এলাকায় সম্প্রতি তিনজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয় বলে জানিয়েছেন বাসিন্দারা। জোনাকি জনপ্রত্যাশার পরিচালক ফজলুল কাদের শামীমের দাবি, গোডাউন কোয়ার্টার এলাকায় স্থানীয় লোকজন সন্দেহভাজন একজনকে ধরে পুলিশে দিয়েছে।

চুরির ঘটনা থেকে বাদ যায়নি শিক্ষাপ্রতিষ্ঠানও। ফেনী পাইলট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দীবা খানম বললেন, ‘সম্প্রতি বিদ্যালয় থেকে পানির মোটরসহ কয়েকটি মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।’

শিক্ষক নেতা মহিউদ্দিন খোন্দকারের দাবি, গত এক মাসে জেলার পাঁচ থেকে সাতটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, চুরি-ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলামের ভাষ্য, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ২৫ জনকে। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে আদালতে। চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

চুরিডাকাতিঅভিযানতৎপরতালুটফেনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise