Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডাকাতির পর ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, একজন আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮
ডাকাতির পর ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, একজন আটক

গ্রাফিকস: আগামীর সময়

ময়মনসিংহে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পর তার স্ত্রীকে ছেলের সামনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৪ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটায় ডাকাতরা।

ডাকাত দলের এক সদস্য আবার সেই দৃশ্য ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করেছে। এ ঘটনায় রাজিব (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গফরগাঁওয়ে ঘটেছে এমন ঘটনা।

ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) ও নূরুলের ছেলে এনামুলসহ (২২) পাঁচ যুবক প্রবাসীর অর্ধনির্মিত বাড়িতে প্রবেশ করে।

তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল বলে অভিযোগ। বাড়িতে ঢুকে তারা প্রবাসীর ১৪ বছর বয়সী ছেলের কাছে পানি চান। ছেলেটি জগ ও গ্লাসে পানি নিয়ে দরজার কাছে আসামাত্র তাকে ধরে ফেলে ডাকাতরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজার পাশে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রাখে। আর ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের পাঁচ লাখ টাকা নিয়ে যায়। একই সঙ্গে আলমারিতে থাকা স্বর্ণালংকার, গৃহবধূর গলার হার, কানের দুলসহ প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, লুটপাট শেষে ডাকাতরা দরজার সামনে বেঁধে রাখা ছেলেকে অস্ত্রের মুখে রেখে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় রাজিব নামের এক ডাকাত ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

অভিযোগ রয়েছে, ডাকাতরা চলে যাওয়ার আগে ভুক্তভোগী নারী ও তার ছেলেকে হুমকি দেয়। আগামী তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা না দিলে এবং ডাকাতির ঘটনা কাউকে জানালে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা গফরগাঁও থানা পুলিশকে খবর দিলে পুলিশ আসে।

পুলিশ জানায়, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়। ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি রাজিব পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করলে পুলিশ সেটি উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

ডাকাতিময়মনসিংহসংঘবদ্ধ ধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী