Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতি, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৬:৫১
পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতি, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনা নাগরিকদের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, পুলিশের পোশাক পরা চার সদস্য এক সহযোগীকে নিয়ে ডাকাতি করেন। তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৯ আগস্টের পর থেকে চীনা নাগরিকদের লক্ষ্য করে এটি চতুর্থ বাড়িতে ডাকাতির ঘটনা। এর মধ্যে তিনটি ঘটনায় অপরাধীরা পুলিশের পরিচয় ধারণ করেছিল। দুটি ঘটনার তদন্তে রাজধানী পুলিশের কর্মরত সদস্যদের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

সর্বশেষ ঘটনায় পুলিশের পোশাক পরা একদল ডাকাত এফ-৭/১ সেক্টরের একটি বাড়িতে ঢুকে ২০ লাখ রুপি নগদ অর্থ এবং ১৫ হাজার রুপি মূল্যের একটি মুঠোফোন লুট করে। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩৯৫ ধারায় ডাকাতির মামলা করেছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ওই বাড়িতে দুই চীনা নাগরিক বসবাস করতেন। রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বাড়িতে ঢুকে গৃহকর্মীদের থাকার কক্ষে যান।

সেখানে তিনি দিনের পালায় দায়িত্ব পালনকারী এক নিরাপত্তারক্ষী ও এক গাড়িচালককে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে যান। এরপর তাদের একটি কালো টয়োটা করোলার কাছে নিয়ে যান, যার ওপর ঘূর্ণায়মান পুলিশ বাতি লাগানো ছিল।

গাড়িটিতে চারজন বসে ছিলেন। তাদের মধ্যে তিনজনের পরনে ছিল পুলিশের পোশাক। তাদের কাছে অস্ত্রও ছিল। পরে তারা নিরাপত্তারক্ষী ও গাড়িচালককে গাড়িসহ আবার বাড়ির ভেতরে নিয়ে যান।

এরপর অস্ত্রধারীরা জানালা দিয়ে বাড়িতে ঢুকে দুই চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করেন। তারা ওই দুই বিদেশি নাগরিক ও দুই গৃহকর্মীকে বসার ঘরে আটকে রেখে ২০ লাখ রুপি লুট করেন।

নিরাপত্তারক্ষীর সন্দেহ হয়, অন্য নিরাপত্তারক্ষী ডাকাতদের সঙ্গে যোগসাজশ করেছিলেন। কারণ কোয়ার্টারে যাওয়ার পর তাকে ও গাড়িচালককে যিনি ঘুম থেকে তুলেছিলেন, তার জন্য ওই নিরাপত্তারক্ষীই ফটক খুলে দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করার পর ওই পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গত মাসেও ইসলামাবাদে একটি ডাকাত দল পরিচালনার সঙ্গে রাজধানী পুলিশের কর্মরত তিন সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন।

১৩ সেপ্টেম্বরের একটি ডাকাতির তদন্তে তাদের সংশ্লিষ্টতা সামনে আসে। সেদিন পুলিশের পোশাক পরা অস্ত্রধারীরা জি-১০/৪ সেক্টরে দুই চীনা নাগরিকের বাড়িতে ঢুকে ৮০ লাখ রুপি লুট করেন।

সূত্র : ডন

পাকিস্তানপুলিশডাকাতিচীনা নাগরিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানে না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানে না পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক