Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কবিতা

নির্বাচিত কবিতা
নির্বাচিত কবিতা
গোলাম কিবরিয়া পিনু পুঁচকে ইঁদুর   পুঁচকে ইঁদুরদের উৎপাত এতটা বেড়েছে পাহাড়ের পাদদেশে, পাহাড়ও অবাক!        ইঁদুরগুলো আজ কোন বেশে? নুড়ি পাথর সরাতে পারছে না,                      সরাবে পাহাড়!   পাহাড়কে ঠোকরায়— ঠোকরানোর শব্দে শুধু বিরক্তি উৎপাদন করছে,         আর কোনো উৎপাদনের শক্তি নেই!   গিরিচূড়ায়...
কাজললেখা•৬ দিন আগে
স্বপ্ন এমন সত্যি হলে
স্বপ্ন এমন সত্যি হলে
ছোট্ট খোকা স্বপ্ন দেখে গ্রামের পাশে মাঠে, বটের তলে সবার সাথে মন দিয়েছে পাঠে।   গ্রামের বিলে মাছ ধরছে তুলছে জমির শাক, চড়ুই, ঘুঘু, পানকৌড়ির, শুনেছে মধুর ডাক।   ডাংগুলি আর চি-বুড়িচি খেলছে বিকেল জুড়ে, সারাটা দিন পাখ-পাখালি দেখছে ঘুরে ঘুরে।   গ্রামের মেলায় ঘুরে ফিরে চড়ছে নাগরদোলা, স্বপ্ন এমন সত্যি হলে যেত কি আর ভোলা?
পাখি সব করে রব•৭ দিন আগে
খেঁকশিয়ালের শখ
খেঁকশিয়ালের শখ
খেঁকশিয়ালের শখ হয়েছে সাজতে ভয়াল বাঘ তাই এঁকেছে শরীর জুড়ে ডোরাকাটা দাগ। মুখ মাথা ও কান ঢেকেছে বাঘের মুখোশ পরে বুঝবে না কেউ শিয়াল এটা, বুঝবে কেমন করে?   ডাকবে না সে হুক্কাহুয়া, করবে হালুম হুম তখন কী যে হবে মজা, তাকদুমা তাকদুম! মুরগি তো নয়, ধরবে হরিণ, মোষ-গরু হররোজ পেটটা ভরে মজায় মজায় করবে ভূরিভোজ।   আনন্দে তাই শিয়াল দিল বাঘের মতো লাফ পড়ল গিয়ে কাঁটার ঝোপে, ডাকল সে বাপ বাপ! বিঁধল গায়ে অনেক কাঁটা, মচকালো দুই ঠ্যাং সেই থেকে সেই শিয়াল নাকি রোজ হাঁটে ঢ্যাং ঢ...
পাখি সব করে রব•৭ দিন আগে
দিন দুপুরে ভূত
দিন দুপুরে ভূত
নেই পকেটে বাবার কলম যায় হারিয়ে দাদুর মলম চয়নিকা পায় না খুঁজে বর্ণমালার বই— কালকে ছিল সবই এসব আজকে গেল কই!   ছোট্ট কাকুর জুতা আছে নেই যে জুতোর ফিতা ফুলদানিতে ফুল ছিল; নেই নীল অপরাজিতা!   মা মণিটা রাঁধতে গিয়ে পায় না খুঁজে নুন, মাঝে মাঝে হয় যে উধাও পানের বাটার চুন!   ভর দুপুরে খাটের নিচে কে করে খটখট? ইঁদুর ভেবে আনলো দাদু লাঠিটা ঝটপট—   ওমা! এ কী, হারানো সব জিনিস থরে থরে— সাজিয়ে খোকা সেথায় বসে একলা খেলা করে!
পাখি সব করে রব•৭ দিন আগে
খোকন বলল
খোকন বলল
‘খোকন তোমার বয়স কত?’ খোকন বলল, ‘বয়স আমার খুব বেশি না আট কি নয়;’ ‘বন্ধু শুধু বই আর খাতা?’ ‘ইচ্ছেগুলো সবুজ পাতা, বন্ধু আমার ছোট্ট নদী প্রজাপতি মাঠ কি নয়?   পাঠ্য বইয়ের পড়া ছাড়া নিজকে শুধু গড়া ছাড়া! কাজ কি আমার থাকতে পারে? ফড়িং আমায় ডাকতে পারে? বন্ধু আমার লাটাই ঘুড়ি নীল সবুজের হাট কি নয়?   আমার কথা ভাবো না মা স্বপ্নপুরে যাবো না মা? সবার পাশে রবো আমি সবার প্রিয় হবো আমি তাই আমাকে জানতে হবে এই প্রকৃতির পাঠ কি নয়?’
পাখি সব করে রব•৭ দিন আগে
নির্বাচিত কবিতা
নির্বাচিত কবিতা
অনিকেত শামীম সাকুরা পর্ব (নিস্তার)   আসবো না যেনেও গ্লাসগুলো শূন্য থাকবে, এমনতো নয়। রাতভর উজাড় হবে মদিরার পাত্র— একা ফিরে গেছি সরাইখানার দিকে   বরং বসে থাকবো হৃদের ধারে, যে বছরভর বৃষ্টির অপেক্ষা করে। বয়সী বৃক্ষের নিচে বসে থাকবো একা, যার ফুলের গরিমা নেই, ফলের— নেই কোনো রঙের চিৎকার   বুক থেকে টেনে তুলবো পুরনো খঞ্জর একে একে, রক্ত মুছে ফেলবো অশ্বত্থ পাতায়— একা ফিরে যাবো সরাইখানার দিকে   সবুজ, ও সবুজ মদ, তোমার সব দিকে হৃদয় ভেবেছি।   ত...
কাজললেখা•১৩ দিন আগে
যুগল সাক্ষাৎকারে সিলভিয়া প্লাথ ও টেড হিউজ
যুগল সাক্ষাৎকারে সিলভিয়া প্লাথ ও টেড হিউজ
দুই দিন আগে দৈনিক আগামীর সময়-এ প্রকাশিত হয় প্রভাবসঞ্চারী মার্কিন কবি সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার। এরপর কবি ও কথাসাহিত্যিক সৈকত দে দাবি করেন সিলভিয়া প্লাথের আরেকটি সাক্ষাৎকার আছে, এটিই একমাত্র নয়। খুঁড়তে গিয়ে দেখা যায় আদতে তা সিলভিয়া প্লাথ ও টেড হিউজের একটি দ্বৈত সাক্ষাৎকার, একক নয়। তবে দ্বৈত সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্যও। সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন আগামীর সময়-এর সাহিত্য সম্পাদক শিমুল সালাহ্উদ্দিন। তার দেওয়া ভূমিকাসহ এটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।দ...
সাহিত্য•১৪ দিন আগে
হেমন্তের ছড়া-কবিতা
হেমন্তের ছড়া-কবিতা
হেমন্তের রূপ সোমা মুৎসুদ্দী   আকাশ জুড়ে মেঘের ভেলা প্রকৃতিরই কোলে সবুজ মাঠে সোনার ফসল হেমন্তে ঐ দোলে।   বাউরি বাতাস যায় বয়ে যায় দখিন বিলের মাঝে সবুজ শ্যামল প্রকৃতিও হেমন্তে আজ সাজে।   ছয়টি ঋতুর একটি ঋতু হেমন্তিকা রানী বছর ঘুরে শোনায় যেন ফুল ফসলের বাণী।   পাখির গানে ফুলের সাথে হেমন্ত আজ আসে সবুজ শ্যামল বাংলাকে সে অনেক ভালোবাসে।   হেমবরণ ধান আশরাফ মাহতাব   ধানের শিষে জমে শিশির শিশির জমে চাষীর চোখে, স্বর্ণ-বরণ শিষ ফলা...
পাখি সব করে রব•১৪ দিন আগে
সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি
সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি
প্রতি বছর ২৭ অক্টোবর তারিখটি বিশ্বসাহিত্যের এক বিরল প্রতিভার জন্মদিন হিসেবে চিহ্নিত— সিলভিয়া প্লাথ। ১৯৩২ সালের এই দিনে ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণকারী এই কবি মাত্র ৩০ বছরের জীবনে যে বিপুল ও তীব্র সাহিত্যভাণ্ডার রেখে গেছেন, তা আজও পাঠক এবং গবেষকদের একইভাবে বিমোহিত ও ব্যথিত করে। তার কবিতা শুধু জীবনের উদযাপন নয়; বরং মৃত্যু, ধ্বংস, ঘৃণা, হতাশা আর না-পাওয়ার যন্ত্রণার এক নির্মম অথচ অপূর্ব কাব্যিক দলিল।‘সাহিত্য কি শুধু জীবনকে উদযাপন করে? মৃত্যুকে নয়?’— প্লাথের ছুড়ে দেয়া এই প্রশ্নের উত্তরে বলা...
সাহিত্য•১৬ দিন আগে
অক্ষয় মালবেরি’র ছায়ায় বসে মণীন্দ্র গুপ্তর সঙ্গে কিছুক্ষণ
অক্ষয় মালবেরি’র ছায়ায় বসে মণীন্দ্র গুপ্তর সঙ্গে কিছুক্ষণ
কবি মণীন্দ্র গুপ্তকে পড়তে যাওয়া মানে এক ভিনগ্রহে পা রাখা। যে গ্রহে নগর আছে, কিন্তু নাগরিক ক্লান্তি নেই; গ্রাম আছে, কিন্তু গ্রামীণ পলায়ন নেই; আধুনিকতা আছে, কিন্তু তার ভেতরে আছে চিরকালীন এক জীবনের স্পন্দন। বাংলা কবিতার অভিমুখ যখন ব্যক্তিগত নিঃসঙ্গতা, হতাশা আর বিচ্ছিন্নতার অন্ধকারে ডুবে যাচ্ছিল, ঠিক তখনই তিনি এসে দাঁড়ালেন যেন— শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়দের বৃত্ত থেকে সম্পূর্ণ সরে গিয়ে এবং দেখালেন, আধুনিক হওয়ার মানে সমকালীনতাকে অস্বীকার করা নয়, বরং তার ভেতরে চিরকালীন আবে...
সাহিত্য•১৮ দিন আগে
দূরে গেলে দূরে থাকা হয় কাছে এলে কাছে
দূরে গেলে দূরে থাকা হয় কাছে এলে কাছে
কবিতার সঙ্গে বসবাস বললে নিজের সম্পর্কে খুব একটা বাড়িয়ে বলা হবে না। গান এবং কবিতা সমান মনোযোগ কেড়েছিলো আমার শৈশবেই। সে আমি অনেক লেখাতেই বলেছি। বিখ্যাত কবিদের কবিতা আমি দু’চার লাইন বলতে পারবো। কিন্তু এমন অনেকে আছেন, বিখ্যাত, তবে ওঁর নামটিই প্রথমে আসবে না-তেমন কবির কবিতাও অনেক আছে, যা আমার স্মৃতিতে, সঙ্গে রয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তেমনই একজন কবি। বাংলাদেশের ফরিদপুরের ছেলে। অথচ আমরা বলতে পারি না তিনি বাংলাদেশের কবি। দুর্ভাগ্যই বটে! দেশভাগ আমাদের মাটি কেড়ে নেয়নি। মানুষ কেড়ে নিয়েছে। দুই বাংলার ভা...
সাহিত্য•২৩ দিন আগে
মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়
মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়
কবিকে আমি চিনেছি তার কবিতা দিয়ে। তার সঙ্গে ব্যক্তিগত আলাপ করার সৌভাগ্য আমার হয়নি এবং সে সৌভাগ্য হবে— এমন কোনো আশা ছিল না। তবে যে কবি ‘কবিতাকে কল্পনালতা’ মনে করেন না এবং চারপাশের ঘটমান বাস্তবতা থেকেই আহরণ করে নেন নিজের সোনার টুকরাসম সব কবিতা, বাস্তবে তাকে পাওয়া এক সৌভাগ্যই বটে; অন্তত নব্বইয়ের দ্বারপ্রান্তে দাঁড়ানো একজন কবির নখের বয়সী একজনের কাছে তা চাঁদ হাতে পাওয়ার মতোই। ৩ এপ্রিল, ২০১৪ সালের বিকেলে প্রথম জানলাম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছেন বাংলাদেশে, সাক্ষাৎকার দেবেন শুধুমাত্র মহাকুলীন দ...
সাহিত্য•২৪ দিন আগে
নির্বাচিত কবিতা
নির্বাচিত কবিতা
শরৎ চৌধুরী বেহেস্ত বেসম্ভব   শীতকালীন শুক্রাণুরা ব্যঙাচির মত বিদ্রোহ করেছে বহুকাল পর হৃৎপিন্ডে চাপ দিচ্ছে অশেষ ক্যালিগ্রাফি চাঁদ হাসছেন নিওলিবারেল গৌতমের মত আমাদের পুরুষেরা প্রাচীণ দাঁড়কাকের দিকে তাকিয়ে যেনবা কাকতাড়ুয়া হবার খায়েশ এবার একটু বিশ্রাম নেবে   “জেসাস, জেসাস, বেহেস্তে যাবো” আগে পলিটিক্যালি কারেক্ট হ ব্যাটা- বলে সুইমিং পুলে ঝাঁপ দিল নারীবাদী চাঁদ আর পুরো রিসোর্ট ঘেরাও করল জলপাই সবার কানের লতিতে ভয় মব আসছে।   রিমঝিম আহমেদ  প্রিয় ফ...
কাজললেখা•২৭ দিন আগে
নির্বাচিত কবিতা
নির্বাচিত কবিতা
কুমার চক্রবর্তী পুলসিরাত চুলের চেয়েও সরু আর তরবারির চেয়েও ধারালো সেই পথ..., আদিগন্তহীন; যার ওপর দিয়ে হররোজ আমি তোমার কাছে পৌঁছে যেতে চাইতাম, আগুনের ঝাপটা আর আলোকিত অন্ধকার নিয়ে পুনরায় তোমাকে নিতেই যেন বুঝি, জীবন হলো যে এক প্রেমসেতু, ঝুলে আছে জানা অজানায়?   অভ্রনীল আবির যে কষ্টের কোনো জানালা নেই   ঝরে-পড়া পাতারা জানে— গাছ থেকে আলাদা হওয়ার শব্দ কখনো বাতাসের চেয়েও নীরব। তাই তাদের হলুদ শরীরে যে ক্ষয়ের অক্ষর লেখা থাকে, তা পড়তে শেখেনি কেউ। আমা...
কাজললেখা•প্রায় ১ মাস আগে
আখতার হুসেনের অপ্রকাশিত ছড়া-কবিতা
আখতার হুসেনের অপ্রকাশিত ছড়া-কবিতা
হালুম খালুম   নামটি আমার বাবার দেওয়া আলামিন হক আলুম, এই মাত্তর খুব মজা করে খাসির মাংস খালুম।   তাই বলে তোমরা ভুলটি করে ভেবে নাকো জন্ম বাঘের ঘরে তা-হলে তো আমি কথা না বলে ডাকতাম হালুম হালুম। ডিডুম ডাডুম   ডিডুম ডাডুম ডিকডাক্ চলছে সবই ঠিকঠাক।   ডিককু ডাককু ডাককুম চাঁদের ছবিই আঁকুম। ডিককু ডাককু ডাক্কার বন্ধু আমার বাক্কার। ডিলু ডাল্লা ড্যাল্লো গল্প ফুরিয়ে গ্যাল্লো। পাঠ   রোজ আমি ভাই পড়তে যে যাই     &nb...
পাখি সব করে রব•প্রায় ১ মাস আগে
নির্বাচিত কবিতা
নির্বাচিত কবিতা
উম্মে রায়হানা তুমি আমার   ‘তুমি আমার’ বলে লোকে অনেক কিছুই বলে! যেমন, ‘তুমি আমার পোড়া রুটি’      আদর খাওয়ার ছলে!   ‘তুমি আমার ছোড়দি হবে, বৌদি হবে?’ বলে, যেমন নজরুলের ঐ খুকির মতন সব খুকিদের দুইটা ঝুটি দোলে!   ‘তুমি আমার বিড়াল বাচ্চা কুকুরছানা’ হলে কোথাও তোমায় রাখতাম না, রাখতাম শুধু কোলে— ‘তুমি আমার আকাশ বাতাস মেঘ বিদ্যুৎ’ হয়ে যেমন শরীরজুড়ে বৃষ্টি নামাও, ঝড়ের মতন বয়ে—   শেষে ‘তুমি আমার মিথ্যাবাদী রাখাল ছেলে’ও হলে মিথ্যাগুলো...
কাজললেখা•প্রায় ২ মাস আগে
টিকটিকি
টিকটিকি
এক বাসায় ছিল হিংসুটে একটি টিকটিকি। একদিন সে ওই বাসার বাকি প্রাণী ও পতঙ্গকে বের করে দিল। তারপর যখন সে একদম একা তখন ঘটল বিপদ। কী বিপদ? কীভাবে উদ্ধার পেল সে? কী শিক্ষা পেল? সেই গল্প লিখেছেন দন্ত্যস রওশন টিকটিকি কথা বলছে। কথা বলছে সবার উদ্দেশে। সে দাঁড়িয়েছে একটা সোফায় ওপর। বলছে, ‘এ বাসায় শুধু আমি থাকব। পিঁপড়া থাকবে না। তেলাপোকা থাকবে না। অন্য আর কেউ থাকবে না।’ টিকটিকির কথা শুনল সবাই। তারপর বাসা থেকে একে একে চলে গেল। চলে গেল অনেক পিঁপড়া। চলে গেল অনেক তেলাপোকা। চলে গেল ছোট ইঁদুর...
পাখি সব করে রব•প্রায় ২ মাস আগে
এইবার খোকা-খুকু
এইবার খোকা-খুকু
পাখি সব করে রব কিচিমিচি বোলে এইবার খোকা-খুকু দুটি চোখ খোলে। ভোর হলো আলো হাসে গাছের ডালে পাতাগুলো নাচে গায় হাওয়ার তালে। মাচানের ফাঁক বেয়ে শিম লতা দোলে পাখি সব করে রব কিচিমিচি বোলে।   গোয়ালের উঠোনেতে বাধা আছে গাই পুকুরের জলে ওঠে বোয়ালের ঘাঁই। কাকা হেঁটে হাটে যায় সাঁকো হয় পার জোয়ার এলে টুবু টুবু নদী দুই ধার। বাগিচার ফুলে মন রাঙিয়েই তোলে পাখি সব করে রব কিচিমিচি বোলে।
পাখি সব করে রব•প্রায় ২ মাস আগে
জল পড়ে পাতা নড়ে
জল পড়ে পাতা নড়ে
জল পড়ে পাতা নড়ে— কবিতা পড়ার সময় আমার তো মাথা নড়ে।   জল পড়ে পাতা নড়ে— দমকা বাতাস এলেই খুলে রাখা ছাতা নড়ে।   জল পড়ে পাতা নড়ে— অঙ্কের ভাঁজে রাখা কবিতার খাতা নড়ে।   জল পড়ে পাতা নড়ে— আমিও শুনেছি কত ঝড়ে নাকি বক মরে।   জল পড়ে পাতা নড়ে— কীভাবে কখন যেন আমাদের শখ মরে।   জল পড়ে পাতা নড়ে— কবিতা লেখার সময় আমার তো মাথা নড়ে।
পাখি সব করে রব•প্রায় ২ মাস আগে
দিপংকর মারডুকের কবিতা
দিপংকর মারডুকের কবিতা
সম্ভাব্য সম্ভাবনা ভবিষ্যতে হয়তো প্রচলিত বাংলা ভাষার বাক্যের গাঁথুনি ভেঙে যাবে, তৈরি হবে অন্য এক গাঁথুনি। প্রচল ভাষার ব্যাকরণ ভেঙে যাবে— যুক্ত হবে নানা রকম ইশারা-ইঙ্গিত। আমি এর নাম দিই ইশারা ভাষা। যে ভাষায় দু-একটা শব্দের মাধ্যমে ইশারা করে বাকি মনোভাব বুঝিয়ে দেওয়া যায়। ভাষা আসলেই এক পায়ে দাঁড়িয়ে নেই। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে। যেমন এ সময়ে আমাদের নতুন ছেলেমেয়েরা বিশেষ করে, যারা ইংরেজি ভাষায় লেখাপড়া করে তারা ব্রাদারকে ব্রো বলে, সিস্টারকে সিস বলে, আংকেলকে আংক ইত্যাদি। বাংলা ভাষায় যা...
কাজললেখা•প্রায় ২ মাস আগে