Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

নির্বাচিত কবিতা

কাজললেখা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২
নির্বাচিত কবিতা

গ্রাফিকস: আগামীর সময়

উম্মে রায়হানা

তুমি আমার

 

‘তুমি আমার’ বলে

লোকে অনেক কিছুই বলে!

যেমন, ‘তুমি আমার পোড়া রুটি’

     আদর খাওয়ার ছলে!

 

‘তুমি আমার ছোড়দি হবে, বৌদি হবে?’ বলে, যেমন নজরুলের ঐ খুকির মতন

সব খুকিদের দুইটা ঝুটি দোলে!

 

‘তুমি আমার বিড়াল বাচ্চা কুকুরছানা’ হলে

কোথাও তোমায় রাখতাম না,

রাখতাম শুধু কোলে—

‘তুমি আমার আকাশ বাতাস মেঘ বিদ্যুৎ’ হয়ে

যেমন শরীরজুড়ে বৃষ্টি নামাও, ঝড়ের মতন বয়ে—

 

শেষে ‘তুমি আমার মিথ্যাবাদী রাখাল ছেলে’ও হলে

মিথ্যাগুলো উঠলো ভরে ফুলে এবং ফলে—

 

‘তুমি আমার ঘর’ হয়েছ? চাওনি হতে!

আচ্ছা তবে থাকুক পড়ে এখন সকল কথাই

আকাশ জুড়ে মেঘ করেছে, আমিই বোকা! 

                    অন্ধকারে লিখছি বসে বৃথাই

 

‘তুমি আমার পর’ হলে কি

শুঁকবো না আর তোমার গায়ের ঘ্রাণ?

অন্য মেয়ে কামড়ে দিয়ে

বলবে কানে, ‘তুমি আমার জান’!

 

রনক জামান

নিরুদ্দেশ

 

যদিও গন্তব্য নাই, তাও হাঁটতেছিলাম

 

টেনে-হিঁচড়েই বয়ে নিয়ে যাইতেছিলাম—

কোন্‌ দিকে

সড়কে

 

মাটিতে— নিজেরই ছায়াটা ঘষে ঘষে...

 

সেঁজুতি জাহান

একটি রাজনৈতিক কবিতা

 

এক টুকরো কাগজ আর একটা মাইক্রোফোন কারও হাতে থাকলেই আমরা তাকে বিশ্বাস করে ফেলি। আমাদের মনস্তত্ত্ব এমনভাবে তৈরি হয়ে গেছে যেন তারাই আমাদের মাথা। আমাদের যাবতীয় কথা গিয়ে মিশে যায় যুদ্ধের ঠোঙায়। আমাদের কানের মধ্যে দফের পেটের মতো বাজতে থাকে কামানের কাশি আর হৃদয়ের দোয়াতে কে যেন লিখতে থাকে কামের আহাজারিনামা। আমরা বিশ্বাস করি— এখানে, ওখানে, যেখানে যা-ই ঘটে যাক; খুব ভালোভাবে কোথাও কিছু ঘটে না, খারাপও চিরকাল নিজস্ব তাঁতে জাবর কাটে না।

আমাদের কথা ছিল গর্বের সঙ্গে আমাদের প্রেম ও ন্যূনতম স্বস্তির গান সুর করার। আমরা সেটা পারিনি, কখনো কখনো করিওনি। আমরা ক্রমশই হয়ে গেছি বিয়োগান্তক স্ক্রিপ্টের কোনো ত্রিস্তান-রেখা। দুঃস্বপ্নের ভয়ে রাতের বুক থেকে ঘুমকে আলাদা করে দিয়েছি। আমাদের কারও চোখে প্রভুর মতো ভক্তি নেই, কমলার মতো সমর্পণ নেই, ওরিয়ান্নার মতো মমতা নেই। আমাদের মাথা কেবল একটি কাগজ আর একটা ইতস্তত মাইক্রোফোন। আমাদের খুলিগুলো দূরতর হাওয়ায় খুলে পড়া বিল্ডার্স বট। যেকোনো যুদ্ধের বিকট পরিণতি আমাদের স্মৃতিকে খুঁচিয়ে তোলে, আমাদের সংকটগুলো মোরগের গ্রীবার মতো প্রসারিত করে। আমরা হেরে যেতে চাই, না হারার সীমানা-চেরা প্রতিযোগিতায়। আমরা হেরে যেতে চাই, হেরেই থাকতে চাই। কখনোবা অসীম শক্তি হয়ে ভূপতিত করি কোনো ভৌতিক জাদুমন্ত্র। আবার ভূত হয়ে জন্মাই নতুন রূপ ধরে, চেতনার ঘাড়ে ঘাড়ে। আমরা তাদের কথা শুনি যাদের মাথায় কান থাকে না। আমরা তাদের কথা শুনি যাদের মুখে জিভ থাকে না, পেটের ভেতর অন্ত্র থাকে না।

আমরা তাদের বিশ্বাস করি যারা আমাদের স্বীকার করে না, ভালোবাসি তাদের যারা আমাদের কৃতদাস মনে করে। আম-পাকা গাছের ঘ্রাণ আর বেহালার সুরে বেজে ওঠা কোনো এক পটার কাছে ফিরে যেতে চাই, যেনবা সে সবকিছু বুঝে এটিএম বুথের মতো সমাধান দিতে থাকবে।

আমরা ভুলে যাই ইতিহাসের কাঁথা একদিন ঢেকেছিল আমাদের ভাঙা ভাঙা শীতল মেরুদণ্ড। আমরা মুগ্ধ হই না, আমরা ভক্তি করি না, আমরা যেনবা আসমান থেকেই সরাসরি নেমে আসা প্রাণী।

আমরা মানচিত্রের কাছে গিয়ে দাঁড়াতে পারি না, মুখগুলো দেখাতে পারি না মানচিত্রের নামের সামনে।

 

এক টুকরো কাপড়ে মোড়ানো অদম্য এক বিলকিস যেন এ ভূমির বৃদ্ধা মানচিত্র!

 

 

নির্বাচিতকবিতাতুমি আমারনিরুদ্দেশআহাজারিনামাকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী