উম্মে
রায়হানা
তুমি
আমার
‘তুমি
আমার’ বলে
লোকে
অনেক কিছুই বলে!
যেমন,
‘তুমি আমার পোড়া রুটি’
আদর খাওয়ার ছলে!
‘তুমি
আমার ছোড়দি হবে, বৌদি হবে?’
বলে, যেমন নজরুলের ঐ
খুকির মতন
সব খুকিদের দুইটা ঝুটি দোলে!
‘তুমি
আমার বিড়াল বাচ্চা কুকুরছানা’ হলে
কোথাও
তোমায় রাখতাম না,
রাখতাম
শুধু কোলে—
‘তুমি
আমার আকাশ বাতাস মেঘ
বিদ্যুৎ’ হয়ে
যেমন
শরীরজুড়ে বৃষ্টি নামাও, ঝড়ের মতন বয়ে—
শেষে
‘তুমি আমার মিথ্যাবাদী রাখাল
ছেলে’ও হলে
মিথ্যাগুলো...