Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

হেমন্তের ছড়া-কবিতা

পাখি সব করে রব ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬
শেয়ার করুন:
হেমন্তের ছড়া-কবিতা

অলংকরণ করেছেন রজত

হেমন্তের রূপ

সোমা মুৎসুদ্দী

 

আকাশ জুড়ে মেঘের ভেলা

প্রকৃতিরই কোলে

সবুজ মাঠে সোনার ফসল

হেমন্তে ঐ দোলে।

 

বাউরি বাতাস যায় বয়ে যায়

দখিন বিলের মাঝে

সবুজ শ্যামল প্রকৃতিও

হেমন্তে আজ সাজে।

 

ছয়টি ঋতুর একটি ঋতু

হেমন্তিকা রানী

বছর ঘুরে শোনায় যেন

ফুল ফসলের বাণী।

 

পাখির গানে ফুলের সাথে

হেমন্ত আজ আসে

সবুজ শ্যামল বাংলাকে সে

অনেক ভালোবাসে।

 

হেমবরণ ধান

আশরাফ মাহতাব

 

ধানের শিষে জমে শিশির

শিশির জমে চাষীর চোখে,

স্বর্ণ-বরণ শিষ ফলাতে

সয়েছে দুখ হাসি-মুখে।

 

এবার চাষী হাসবে হাসি

ধান হেসেছে কষ্টের মাঠে,

মুখে হাসি, চোখে পানি

চোখ ডুবেছে স্মৃতির পাঠে।

 

কত কষ্ট, হাড়ভাঙা শ্রম

কত-শত দুঃখের পালা,

স্মৃতির পাহাড় ঢাকবে এবার

হেমবরণ ধানের ঢালা।

 

ধানের বর্ণ কাঁচা স্বর্ণ

লেখা হলো চাষীর ঘামে,

চাষীর পিঠে ভর করে ঐ

স্বর্ণ-ধানের সম্ভার নামে।

 

সোনালি সুর

জহিরুল হক বিদ্যুৎ

 

কুয়াশার ওই পাতলা চাদর

মুড়ি দিয়ে ভোর,

সোনারোদে খোলে গাছের

হিমঝরা সব দোর।

 

ধানের শিষে শিশির বুনে

হীরার মতো জাল,

খেজুর গাছে ঝুলছে হাঁড়ি

রস টুপাটুপ গাল!

 

নবান্নের ঐ ডাক যে এলো

মন জুড়ানো ধানে,

শিশিরভেজা ঘাসফড়িংয়ে

হাসি জাগে প্রাণে।

 

নতুন ধানের পিঠে-পুলি

খাবে সবাই মিলে,

হেমন্ত তাই এলো ঘুরে

খুশির ডালা ঢেলে।

 

হেমন্তের ফুল

এম আব্দুল হালীম বাচ্চু

 

শিউলি ফোটে সকালবেলা

শিশির ঝরে ঘাসে

গাঁদা ফুলের হলুদ হাসি

খুকি ভালোবাসে।

 

কাশফুলেরা হাওয়ায় দোলে

নদীর দুপাশ জুড়ে

মল্লিকা ফুল সুবাস ছড়ায়

সারা বাংলা ঘুরে।

 

গোলাপ ফোটে বাগান জুড়ে

জবাও ফোটে হেসে

বেলি, টগর, বকুল হাসে

সবুজ বাংলাদেশে।

 

নয়নতারার ছোট্ট পাপড়ি

হাসে চমৎকার

হাসনাহেনার মিষ্টি সুবাস

নাই তুলনা যার!

 

ডালিয়া আর গন্ধরাজের

গন্ধে আকুল খোকা

হেমন্তের ফুল আমার দেশে

ফোটে থোকায় থোকা।

হেমন্তের রূপহেমবরণ ধানসোনালি সুরহেমন্তের ফুলছড়াকবিতাপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    কক্ষে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর

    কক্ষে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর

    আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

    আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    একসঙ্গে পথচলা, স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু

    একসঙ্গে পথচলা, স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু

    মেট্রোরেলে নজীবুর রহমানের মৃত্যু, প্রশ্নের মুখে যাত্রীদের ‘কমনসেন্স’

    মেট্রোরেলে নজীবুর রহমানের মৃত্যু, প্রশ্নের মুখে যাত্রীদের ‘কমনসেন্স’