Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

আখতার হুসেনের অপ্রকাশিত ছড়া-কবিতা

পাখি সব করে রব ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮
আখতার হুসেনের অপ্রকাশিত ছড়া-কবিতা

অলংকরণ করেছেন রজত

হালুম খালুম

নামটি আমার বাবার দেওয়া

আলামিন হক আলুম,

এই মাত্তর খুব মজা করে

খাসির মাংস খালুম।

তাই বলে তোমরা ভুলটি করে

ভেবে নাকো জন্ম বাঘের ঘরে

তা-হলে তো আমি কথা না বলে

ডাকতাম হালুম হালুম।

ডিডুম ডাডুম

ডিডুম ডাডুম ডিকডাক্

চলছে সবই ঠিকঠাক।

ডিককু ডাককু ডাককুম

চাঁদের ছবিই আঁকুম।

ডিককু ডাককু ডাক্কার

বন্ধু আমার বাক্কার।

ডিলু ডাল্লা ড্যাল্লো

গল্প ফুরিয়ে গ্যাল্লো।

পাঠ

রোজ আমি ভাই পড়তে যে যাই

                নদীর কূলে কূলে

ঢেউরা আমায় নাচতে শেখায়

                ছন্দে দুলে দুলে।

শেখায় মন্ত্র ওই সাগরের

                দিকে ছুটে চলার—

মনটা খুলে গান গাইবার

                অনেক কথা বলার।

দিগন্তরে মিলিয়ে যাওয়া

                ওই যে বিরাট মাঠ

শেখায় আমায় অনেক দূরে

                যাবার সহজ পাঠ।

মাথা উঁচু রাখতে শেখায়

                আকাশ ছোঁয়া পাহাড়,

হাজার বাধা, ঝড়ের মুখেও

                বুকে সাহস রাখার।

শেখায় আমায় পাখি এবং

                পাখির যতো বাসা,

ওইটুকু নীড় গড়তে লাগে

                কত্তো ভালোবাসা!

পাঠ নিতে যাই পথের ধারের

                বট বুড়োটার কাছে,

আদ্যিকালের থেকে যে ভাই

                ঠায় দাঁড়িয়ে আছে।

শেখায় সে তো ঝড়ের মুখে

                টিকে থাকার কথা,

মাটির সাথে যার শেকড়ের

                গভীর আত্মীয়তা।

বইয়ের পোকা, ঘরকুনোরা

                এসব কি আর জানে,

বাইরে যাবার আনন্দে মন

                আমায় কেবল টানে।

আখতার হুসেনঅপ্রকাশিতছড়াকবিতাহালুম খালুমপাঠপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন