হালুম
খালুম
নামটি
আমার বাবার দেওয়া
আলামিন
হক আলুম,
এই মাত্তর খুব মজা করে
খাসির
মাংস খালুম।
তাই
বলে তোমরা ভুলটি করে
ভেবে
নাকো জন্ম বাঘের ঘরে
তা-হলে তো আমি
কথা না বলে
ডাকতাম
হালুম হালুম।
ডিডুম
ডাডুম
ডিডুম
ডাডুম ডিকডাক্
চলছে
সবই ঠিকঠাক।
ডিককু
ডাককু ডাককুম
চাঁদের
ছবিই আঁকুম।
ডিককু
ডাককু ডাক্কার
বন্ধু
আমার বাক্কার।
ডিলু
ডাল্লা ড্যাল্লো
গল্প
ফুরিয়ে গ্যাল্লো।
পাঠ
রোজ
আমি ভাই পড়তে যে
যাই
&nb...