খোকন বলল
আলমগীর কবির

‘খোকন তোমার বয়স কত?’
খোকন বলল, ‘বয়স আমার
খুব বেশি না আট কি নয়;’
‘বন্ধু শুধু বই আর খাতা?’
‘ইচ্ছেগুলো সবুজ পাতা,
বন্ধু আমার ছোট্ট নদী
প্রজাপতি মাঠ কি নয়?
পাঠ্য বইয়ের পড়া ছাড়া
নিজকে শুধু গড়া ছাড়া!
কাজ কি আমার থাকতে পারে?
ফড়িং আমায় ডাকতে পারে?
বন্ধু আমার লাটাই ঘুড়ি
নীল সবুজের হাট কি নয়?
আমার কথা ভাবো না মা
স্বপ্নপুরে যাবো না মা?
সবার পাশে রবো আমি
সবার প্রিয় হবো আমি
তাই আমাকে জানতে হবে
এই প্রকৃতির পাঠ কি নয়?’



