উন্নয়ন মানে শুধু বড় বড় অবকাঠামো নির্মাণ নয়; উন্নয়নের প্রতিটি প্রকল্পের পেছনে থাকে বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি ও কারিগরি দক্ষতা। একটি সেতু, বাঁধ, নদীশাসন প্রকল্প কিংবা পানি ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণের আগে প্রয়োজন যথাযথ সমীক্ষা, পরীক্ষা-নিরীক্ষা, মডেল স্টাডি, মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ, পানির প্রবাহ ও নদীর গতিপ্রকৃতি সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা। এসব কাজের অন্যতম প্রধান দায়িত্ব বৈজ্ঞানিক কর্মকর্তাদের। অথচ ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ২৮টি বৈজ্ঞানিক কর্মকর্তার পদই শূন্য থাকার অর্থ উন্নয়ন পরিকল্পনা...