Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড. খন্দকার মারুফ

সরকারের উন্নয়ন জোয়ারে আ. লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৯:২৪
শেয়ার করুন:
সরকারের উন্নয়ন জোয়ারে আ. লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে

কথা বলছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আ. লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে। দেশপ্রেমিক জনগণই তাদের সকল ষড়যন্ত্রের সমুচিৎ জবাব দেবে।

তিনি বলেন, দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেইদিন খুব বেশি দূরে নয়, তারেক রহমানের ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আজ শনিবার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া তিন রাস্তার মোড়ে পালপাড়া-ধনেশ্বর-গবরখোলা সড়ক পাকাকরন কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মারুকা ইউনিয়ন বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের প্রেক্ষিতে এলজিইডি এই প্রকল্প বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.মহসীন গাজী। উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া ও দাউদকান্দি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রোমান খন্দকার প্রমুখ।

আরও পড়ুন

৫২ বছরে শেফালীর এইচএসসি জয়

৩১ অক্টোবর ২০২৬

ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৮ মাসে দেশ ও জনগণের উন্নয়নে প্রচুরসংখ্যক কাজ করেছেন। রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। উন্নয়নের পথে দেশ অনেক দূর এগিয়ে গেছে। এতে দেশের মানুষ আনন্দিত, উচ্ছ্বসিত। বিগত ফ্যাসিস্ট সরকারের গুম,খুন, প্রতিহিংসা ও আতঙ্কের রাজনীতির বিপরীতে তারেক রহমানের সুস্থ ধারার উন্নয়নধর্মী রাজনীতিকে জনগণ অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন।

তিনি বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দেশে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে।

ড. খন্দকার মারুফ বলেন, গণঅভ্যুত্থানে বিতাড়িত একটি সংগঠন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে সহিংসতার হুমকি ধামকি দিচ্ছে। আইন-শৃঙ্খলা বিরোধী যেকোনো অপতৎপরতা আইনীভাবে শক্তহাতে প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, অতীতের বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন এবং টেকসই উন্নয়ন সবই বিএনপির অর্জন। প্রতিকূল ও ধ্বংসাত্মক অবস্থা থেকে প্রতিবারই দেশকে উত্তরণ ঘটিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়ার সরকার। ২৪-এর জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর আন্দোলনেরই ফসল।

ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা,সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক নিয়ামক শক্তি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সুস্থ ধারার রাজনীতি, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইনশাআল্লাহ,কোনও অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না।

ড. খন্দকার মারুফসরকারউন্নয়নআ. লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার