লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।আজ শনিবার বিকালে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।অলি আহমেদ অভিযোগ করেন, ভারতে প্রতিনিয়ত মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের ওপর অত্যাচার করছে। বিভিন্ন রকম উসকানিমূলক কথা বলছে তারা। আমরা কিন্তু এতে কান দেব না। আমরা আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের ওপর ক্ষতি করা আমরা কখনো বরদাস্ত করব না।শুভেন্দু তুমি যতই লা...