বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম, মানবিকতা ও ডায়নামিক নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি। যা দেশকে দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করছেন। তিনি জনগণের প্রতি মমত্ববোধ, দুর্নীতি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিদেশ সফরের নামে অর্থ অপচয় বন্ধ করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনগণ এমন নির্মোহ, দেশ...