Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর সততা ও ডায়নামিক নেতৃত্বই সমৃদ্ধ দেশ গড়ার নিয়ামক : খন্দকার মারুফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৯:১১
প্রধানমন্ত্রীর সততা ও ডায়নামিক নেতৃত্বই সমৃদ্ধ দেশ গড়ার নিয়ামক : খন্দকার মারুফ

ড. খন্দকার মারুফ হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের খাঁটি দেশপ্রেম, সততা এবং ডায়নামিক নেতৃত্বই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আসল নিয়ামক শক্তি। তিনি দেশ ও জনগণের উন্নয়নের বাতিঘর। তিনিই পারবেন বিশ্বমানচিত্রে বাংলাদেশকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

আজ শুক্রবার বিকালে কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘স্কয়ার এইড হসপিটাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ফিতা কেটে নবনির্মিত হাসপাতালটি উদ্বোধনের পর ড. খন্দকার মারুফ বললেন, ‘স্বাস্থ্য সুরক্ষা ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মানবিক মূল্যবোধকে অক্ষুণ্ন রেখে সার্বক্ষণিক মানুষের সেবা দিয়ে যাওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় বিভিন্ন গণমুখী সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি এরই মধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন। তারেক রহমানকে ঘিরে দেশবাসী নতুন স্বপ্ন দেখছে এবং বিপুলভাবে আশান্বিত ও উজ্জীবিত হচ্ছে।

সরকারের কল্যাণমুখী উদ্যোগ তুলে ধরে তিনি বললেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দুস্থ ও কৃষক পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালু করেছে। প্রবাসীদের কল্যাণে চালু হয়েছে প্রবাসী কার্ড ও বিমানবন্দরে ডেডিকেটেড প্রবাসী লাউঞ্জ। এ ছাড়া কৃষি উৎপাদন বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’ আবার চালু করা হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে ড. খন্দকার মারুফ বললেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে রেখে গেছে। সেই দুঃশাসনে নিষ্পেষিত জাতিকে টেনে তুলতে অগ্রনায়ক হয়ে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই বিশ্ব মানচিত্রে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।’

স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তিনি বললেন, সবার জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ কারণে বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের অবকাঠামো সম্প্রসারণ, নতুন জনবল নিয়োগ এবং সেবা বিকেন্দ্রীকরণের বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীতকরণসহ আধুনিক প্যাথলজি সুবিধা চালু করা হচ্ছে। একই সঙ্গে মেডিকেল কলেজগুলোতে ৫০ শয্যা এবং জেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হচ্ছে।

হাসপাতালের চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্যসচিব কাওসার আলম সরকার, বিএনপি নেতা মাহবুবুর রহমান হিরণ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী ও শ্রমিক দলনেতা জামাল হোসেন প্রমুখ।

ড. খন্দকার মারুফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি